Karnataka Exit Poll: অনেক ভুল থাকে, সমীক্ষায় বললেন বোম্মাই! কংগ্রেস বলছে সরকার গঠন সময়ের অপেক্ষা
Karnataka Election: দীর্ঘ একমাসের লড়াই শেষ! ইভিএম বন্দি শাসক-বিরোধী প্রার্থীদের ভাগ্য। যদিও নির্বাচন মিটতেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা সামনে সামনে আসছে। আর তাতে চিন্তা বাড়ছে ক্ষমতায় থাকা বিজেপির।
অন্যদিকে সমীক্ষা সামনে আসতেই বিজয় উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস। যদিও বুথ ফেরত সমীক্ষা কতটা ঠিক তা নিয়ে প্রশ্ন বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের। একের পর এক সমীক্ষা সামনে আসতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বলেন, আমি নিশ্চিত যে ফের একবার সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই ক্ষমতায় ফিরবে বিজেপি। আর তা নিয়ে ২০০ শতাংশ তিনি নিশ্চিত বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পাশপাশি এক্সিট পোল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, তাড়াতাড়িতে করা হয় এই সমীক্ষা। আর তাতে একাধিক ভুল থাকে।
তবে কর্নাটকের মানুষই আসল কিংমেকার বলে মন্তব্য করেছেন বাসবরাজ। আর তারাই ফের একবার বিজেপিকে ক্ষমতায় আনবে বলেও মন্তব্য তাঁর। অন্যদিকে সরকার গঠনের ক্ষেত্রে ১০০ শতাংশ তিনি নিশ্চিত বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রাক্তন ন্মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। ত্রিশঙ্কু কিংবা জোট সরকারের প্রশ্নই আসে না বলেও দাবি তাঁর।
#WATCH | I am very much confident that we will come back to power with an absolute majority, I am 200% confident. Exit polls are done in a hurry, and there will be lots of errors. There is no question of anybody becoming the kingmaker, for me the people are the kingmaker and they… pic.twitter.com/Ldj4dCgDg3
— ANI (@ANI) May 10, 2023
তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। তাঁর কথায়, বিজেপি ১১৫ থেকে ১১৭ টি আসন পেতে পারে। ফলে জেডিএসের সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই বলেও মন্তব্য করেছেন ইয়েদুরাপ্পা তবে জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা জগদীশ শেট্টার। দীর্ঘদিন বিজেপিতে থাকলেও এবার তাঁকে টিকিট দেয়নি দল।
আর এরপরেই কংগ্রেসে যোগ দিয়েছেন জগদীশ। বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আসতেই প্রাক্তন এই বিজেপি নেতার দাবি, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের সরকার গঠন সময়ের অপেক্ষা। আর তাও সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে। ফলে জোট সরকারের কোনও প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন শেট্টার।
#WATCH | My first reaction is that I don't believe these numbers (exit polls). I stand by my numbers that we will cross 146 seats. People are highly educated and are looking at larger interests because the double engine has failed in Karnataka. The situation will not arise (to… pic.twitter.com/bYRpq2Mjom
— ANI (@ANI) May 10, 2023
অন্যদিকে কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার জানিয়েছেন, আমি এক্সিট সংখ্যায় বিশ্বাস করি না। তবে ১৪৬ টিরও বেশি আসন পাবে। ফলে জোট কিংবা ত্রিশংকুর কোনও প্রশ্ন ওঠে না বলে মন্তব্য কংগ্রেস নেতার। বলে রাখা প্রয়োজন, একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এবার কংগ্রেসের মসনদে বসা সময়ের অপেক্ষা।
অন্যদিকে ১০০ টি আসনও বিজেপি পাবে না বলেও ইঙ্গিত একাধিক সমীক্ষাতে।












Click it and Unblock the Notifications