জলমগ্ন বেঙ্গালুরুর জন্য দায়ী পূর্ববর্তী কংগ্রেস সরকার, দায় এড়ালেন বাসবরাজ বোম্মাই

জলমগ্ন বেঙ্গালুরুর জন্য দায়ী পূর্ববর্তী কংগ্রেস সরকার, দায় এড়ালেন বাসবরাজ বোম্মাই

প্রবল বৃষ্টিপাতের জেরে বেঙ্গালুরুর বেশিরভাগ এলাকা জলমগ্ন। একাধিক বাড়ি ও বহুতলে জল ঢুকে গিয়েছে। বেঙ্গালুরুতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শহরের রাস্তায় নামানো হয়েছে নৌকা। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু স্থানীয় বাসিন্দা কর্ণাটক সরকার ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী শহরের বর্তমান পরিস্থিতির জন্য পূর্ববর্তী কংগ্রেস সরকারকে দায়ী করেছেন।

কী বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

কী বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, বেঙ্গালুরুর বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী কংগ্রেস সরকারের অপশাসনের জেরে হয়েছে। পূর্ববর্তী সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জন্য বেঙ্গালুরুর বাসিন্দাদের এই দুর্ভোগ। পাশাপাশি তিনি জানিয়েছেন, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের জন্য বিভিন্ন জলাশয় উপচে পড়েছে। যার জেরে বেঙ্গালুরু জলমগ্ন হয়েছে। গত ৯০ বছরে এত ভারী বৃষ্টিপাত বেঙ্গালুরুতে হয়নি বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত বেঙ্গালুরুর যে ছবি বার বার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তা ভুয়ো। মূলত বেঙ্গালুরুর দুটি অঞ্চল প্রবল বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে। বেঙ্গালুরুর মহাদেবপুরা অঞ্চলে পরিস্থিতি সব থেকে খারাপ। এখানে প্রায় ৬৯টি ট্যাঙ্ক রয়েছে। প্রায় সবগুলি থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে জল উপচে পড়ছে। এছাড়াও বেঙ্গালুরুর বেশ কিছু নিচু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে ৩০০ কোটি টাকা

পরিস্থিতি সামাল দিতে ৩০০ কোটি টাকা

বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, রাজধানী বেঙ্গালুরুর পাশাপাশি রাজ্যের একাধিক জেলাতে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ইতিমধ্যে কর্ণাটক প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। বেঙ্গালুরু ও জেলাগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ক্ষুব্ধ বেঙ্গালুরপুর স্থানীয় বাসিন্দারা

ক্ষুব্ধ বেঙ্গালুরপুর স্থানীয় বাসিন্দারা

টনি আইটি হাব সহ আইটি রিংয়ের বেশিরভাগ অংশ প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে। অফিস যেতে সাধারণ মানুষকে নৌকার সাহায্য নিতে হচ্ছে। একাধিক পড়ুয়াকে নৌকা করে স্কুলে যেতে দেখা গিয়েছে। বেঙ্গালুরুর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জলমগ্ন বাসভবনের বা রাস্তার ছবি শেয়ার করে কর্ণাটক সরকারের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক নেটিজেন জলমগ্ন বেঙ্গালুরুর ছবি প্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ধন্যবাদ জানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বেঙ্গালুরুকে ভেনিসে পরিণত করেছেন।

পানীয় জলের সমস্যা

পানীয় জলের সমস্যা

বেঙ্গালুরুর স্থানীয় বাসিন্দাদের সমস্যা বাড়িয়ে প্রশাসন জানিয়েছে, শহরের বেশ কয়েকটি জায়গায় কয়েকদিন পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে। কাবেরী নদী থেকে শহরের পানীয় জলের জন্য উত্তোলনকারী পাম্পিং স্টেশনটি জলে ডুবে গিয়েছে। বৃষ্টি বিধ্বস্ত বেঙ্গালুরুর অন্তত ৫০টি জায়গায় আগামী দুই দিন পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। আধিকারিকরা পাম্প থেকে বর্তমানে জল বের করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+