বিয়ে উপলক্ষ্যে তারস্বরে বাজল ডিজে! প্রাণ গেল ৬৩টি মুরগীর

বিয়ে উপলক্ষ্যে তারস্বরে বাজল ডিজে! প্রাণ গেল ৬৩টি মুরগীর

তারস্বরে বেজেছে ডিজে, আর তাতেই নাকি মৃত্যু হয়েছে ৬৩টি মুরগির। এবার প্রতিবেশীর বিরুদ্ধে এমনই অভিযোগ দায়ের করলেন পোলট্রি ফার্ম মালিক। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে। মুরগী মৃত্যুর এই অভিযোগ দেখে চোখ কপালে উঠেছে স্থানীয় পুলিশ আধিকারিকদের।

মুরগীর হার্ট অ্যাটাক

মুরগীর হার্ট অ্যাটাক

ওড়িশার নীলগিরি পুলিশ স্টেশনে পোলট্রি ফার্ম মালিক রনজিৎ পারদিয়া এই অভিযোগ করেন। কান্দাগরদি গ্রামের বাসিন্দা রনজিৎয়ের অভিযোগ, তাঁর খামারের ৬৩টি মুরগি সন্দেহজনক হার্ট অ্যাটাকে ভুগে মারা গিয়েছে। কারণ হিসেবে তিনি তুলে ধরেন প্রতিবেশী রামচন্দ্র পারদিয়ার বিয়ের অনুষ্ঠানকে। তাঁর অভিযোগ, প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল। তাই এভাবে মারা গিয়েছে মুরগিগুলি।

তারস্বরে বাজল ডিজে

তারস্বরে বাজল ডিজে

রনজিতের অভিযোগ অনুযায়ী, রবিবার ১১:৩০ নাগাদ প্রতিবেশীর বাড়িতে ডিজে বাজানো শুরু হয়। সেই সময় থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে মুরগিগুলি৷ উচ্চস্বরে ডিজের গান শুনে লাফাতে থাকে, ডাকতে থাকে তারা৷ এমনটা দেখে ডিজের আওয়াজ আস্তে করার অনুরোধ করেন রনজিত। তবে তাতে লাভ হয়নি। আগের মতোই কান ফাটানো গান বেজেছে। যার ফলস্বরূপ মারা গিয়েছে ৬৩টি মুরগি। রনজিৎ জানান, মুরগিগুলি ঝিমিয়ে পড়ার পরে তাদের বাঁচানোর নানাবিধ চেষ্টা করেছিলেন তিনি। তবে সবই বৃথা। এমনকি, স্থানীয় পশু চিকিৎসককে ডেকেও লাভ হয়নি। তিনি জানিয়েছেন, উচ্চস্বরে ডিজের প্রকোপেই মারা গিয়েছে মুরগিগুলি৷

পুলিশে অভিযোগ মালিকের

পুলিশে অভিযোগ মালিকের

এই মুহূর্তে পোলট্রি ফার্ম মালিক হলেও রনজিৎ একজন ইঞ্জিনিয়ার। প্রযুক্তিবিদ্যায় স্নাতক হওয়ার পর চাকরি না পেয়ে বাধ্য হয়েছেন পোলট্রির ব্যবসা করতে। ২০১৯ সালে স্থানীয় একটি কো-অর্পাটিভ ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকার লোন নিয়ে এই ব্যবসা শুরু করেন তিনি। রবিবার এই ঘটনা ঘটার পর প্রতিবেশী রামচন্দ্রের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন রনজিৎ। তবে রামচন্দ্র তা দিতে অস্বীকার করেছিলেন। বাধ্য হয়েই পুলিশের কাছে অভিযোগ করেন রনজিৎ। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখছে তারা। যদিও পরে দুই পক্ষই থানায় এসে সমস্যার সমাধান করে ফেলেছে।

প্রতীকী ছবি


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+