Karnataka Election: বিদ্রোহ থামানোই বড় চ্যালেঞ্জ! কঠিন পরিস্থিতিতে বার্তা মুখ্যমন্ত্রীর
সামনেই কর্নাটক নির্বাচন! আর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! তবে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে বিরোধীরা। সেখানে শাসক বিজেপির কাছে বিদ্রোহ সামাল দেওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। ভোটের আগে একের পর এক বিজেপি নেতা সুর চড়াচ্ছেন!
আর তাতেই ক্রমশ চাপ বাড়ছে সে রাজ্যের বিজেপি নেতৃত্বের কাছে। আর এর মধ্যেই বিজেপি নেতাদের 'বিদ্রোহী' মনোভাব নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইও। তাঁর মন্তব্য, আমি সমস্ত বিদ্রোহী নেতাদের সঙ্গে কথা বলব। বিশেষ করে যে সমস্ত নেতারা টিকিট পাচ্ছেন না তাঁদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর দাবি, সমস্ত নেতাদের দল সম্মান করে। এমনকি তাঁদের বিধায়ক পর্যন্ত করেছে। সেই বিষয়টি মাথায় রাখা উচিৎ বলে জানিয়েছেন বাসবরাজ। অন্যদিকে কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি দল ছাড়ার বিষয়ে বোমাইয়ের দাবি, বিজেপির সঙ্গে সাভাদির গভির সম্পর্ক রয়েছে। মাথা গরম করে উনি কিছু কথা বলেছেন।
কিন্তু আলোচনার মাধ্যমে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ আলোচনা শেষে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে একাধিক নতুন মুখ রয়েছে। কিন্তু তাতে নাম নেই Laxman Savadi-এর। আর এরপরেকার্যত বিদ্রোহী হয়ে ওঠেন এই বিজেপি নেতা।
আর এরপরেই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। লক্ষ্মণ জানিয়েছেন, "আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।" যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। আর এর মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি JP Nadda-এর সঙ্গে দেখা করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী Jagadish Shettar। এবার সম্ভবত সে রাজ্যের বিধানসভা নির্বাচনে ট্টিকিট পাচ্ছেন তিনি।

আর সেই ইঙ্গিত মিলতেই ক্ষুদ্ধ Jagadish Shettar। তাঁর দাবি, দল নাকি অন্যকে জায়গা করে দেওয়ার জন্যে তাঁকে বলেছে। এমনকি টিকিট পাওয়ার সম্ভাবনাও নাকি কম। আর তা যদি হয় তাহলে তিনি অন্য পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জগদীশ শেট্টার। অর্থাৎ নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
It is also important for me who the opponent is, my people have trusted me. I know how to fight elections no matter who the opponent is. KS Eshwarappa has not retired from politics, he will remain in politics. Seniors have already spoken with him. The second list will come very…
— ANI (@ANI) April 12, 2023
যদিও এদিন নাড্ডার সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ বৈঠক হয়। আর এই বৈঠক শেষে তিনি কি করবেন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানা যাচ্ছে, আজ বুধবার সম্ভবত দ্বিতীয় তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। আর তা প্রকাশ করলে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা।
I am talking to all those who are upset about not getting tickets, the party respects them and has made them MLAs. Laxman Savadi has a strong connection with me and the party. He said a few things in anger. BJP has not targeted Vinay Kulkarni (congress candidate): Karnataka CM… pic.twitter.com/BCQh0TyIvT
— ANI (@ANI) April 12, 2023












Click it and Unblock the Notifications