মোদী সরকারের প্রতিশোধমূলক অবস্থান! সরিয়ে নেওয়া হল ব্রিটেন হাইকমিশনের বাইরের নিরাপত্তার ব্যারিকেড
লন্ডনে ভারতীয় হাইকমিশনের অফিসের বাইরে বিনা বাধায় খালিস্তানিপন্থীদের বিক্ষোভ দেখেছে বিশ্ববাসী। সেখান থেকে ভারতের পতাকা নামানোর ঘটনাও দেখেছেন সবাই। যার বিরুদ্ধে কার্যত্ নিঃশ্বব্দে পদক্ষেপ নিল মোদী সরকার। এদিন দুপুরে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের বাইরে এবং রাষ্ট্রদূতের বাসভবনের বাইরের নিরাপত্তা কমানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে মোদী সরকার।
|
সরানো হয়েছে হাইকমিশনের বাইরের ব্যারিকেড
চাণক্যপুরীতে ব্রিটিশ হাইকমিশনের বাইরে এবং রাজাজি মার্গে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসের বাসভবনের বাইরে রাখা ব্যারিকেড এদিন সরিয়ে ফরতে দেখা গিয়েছে। তবে সেখানে থাকা নিরাপত্তারক্ষী কমানোর কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এব্যাপারে ব্রিটিশ হাইকমিশনের এক মুখপাত্র বলেন, নিরাপত্তা নিয়ে তারা কোনও মন্তব্য করবেন না।
|
রবিবার লন্ডনে খালিস্তানপন্থীদের দাপাদাপি
রবিবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। বিক্ষোভকারী ভারতীয় হাইকমিশনের অফিসের বারান্দায় উঠে যায় এবং সেখানে থাকা ভারতীয় পতাকাও নামিয়ে দেয়। সেখানে ভারত বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খালিস্তানপন্থী অমৃতপাল সিং-এর নামে স্লোগানও দিতে দেখা যায়। বিক্ষোভকারীদের হাতে ছিল হলুদ ও কালো পতাকা।বিক্ষোভ শুরু হওয়ার অনেক পরে সেখানে যায় লন্ডনের পুলিশ। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেয় ভারত সরকার। সেদিন গভীর রাতেই ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্টটকে ডেকে পাঠায় বিদেশমন্ত্রক। এই ধরনের ঘটনা যে গ্রহণযোগ্য নয়, সেই বার্তায় দেওয়া হয় ভারতের তরফে।
|
ভারতের দাবি
রবিবারের ঘটনার প্রেক্ষিতে, ভারতের তরফ থেকে যেমন লন্ডনে ভারতীয় হাইকমিশনের অফিস চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে মোদী সরকার, ঠিক তেমনই রবিবারের ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকটে চিহ্নিত করে গ্রেফতারের দাবি করে ভারত সরকার। পাশাপাশি ভারতের তরফে এই ঘরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার দাবিও করা হয়। এই ঘটনার প্রেক্ষিতেয় ভারতের তরফে ভিয়েনা কনভেনশনের অধীনে বাধ্য বাধকতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয় ভারত সরকারের তরফে।

আমেরিকাতেও খালিস্তানপন্থীদের বিক্ষোভ
শুধু লন্ডনেই নয় সানফ্রান্সিসকোর ভারতীয় রাষ্ট্রদূতের অফিসেও বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটায় খালিস্তানপন্থীরা। যা নিয়ে ভারত সরকার সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আগেও কড়া অবস্থান নিয়েছে ভারত
তবে শুধু এবারে নয়, এর আগে ২০১৩ সালেও ভারত সরকার কড়া অবস্থান নিয়েছিল। সেইবছর ভিসা জালিয়াতির অভিযোগে নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় দিল্লিতে মার্কিন দূতাবাসের বাইরে থাকা ব্যারিকেডও সেই সময় সরিয়ে নিয়েছিল ভারত সরকার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications