কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাহুল গান্ধীকে 'অসুস্থ' বলায় দল থেকে বহিষ্কৃত বরখা শুক্লা সিং
কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাহুল গান্ধী 'মানসিকভাবে অসুস্থ', এই মন্তব্য করেই দলের রোষে পড়তে হল দিল্লির কংগ্রেস নেত্রী বরখা সিংকে। শুক্রবার সকালেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নয়াদিল্লি, ২১ এপ্রিল: কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাহুল গান্ধী 'মানসিকভাবে অসুস্থ', এই মন্তব্য করেই দলের রোষে পড়তে হল দিল্লির কংগ্রেস নেত্রী বরখা সিংকে। শুক্রবার সকালেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বরখা সিং ঘোষণা করেন কংগ্রেসের দিল্লির ইউনিটের মহিলা শাখার প্রধান পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে দল ছাড়ছেন না তিনি। একই সঙ্গে তোপ দাগেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধেও।

কংগ্রেসের তরফে শুক্রবার সকালে জানানো হয়. এমসিডি নির্বাচনের আগে দলবিরোধী কার্যকলাপের জন্য বরখা সিংকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল। দলের আইনশৃঙ্খলা কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখা সিং জানিয়েছিলেন, "আমি কারোর নাম নিতে চাই না। তবে দলের বহু সিনিয়র নেতাও আমার মতই মনে করেন দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রাহুল গান্ধী মানসিকভাবে সুস্থ নন। কিন্তু তারা কেন চুপ করে আছেন সেই কারণটা আমার কাছেও অজানা।"
রাহুল গান্ধীর পাশাপাশি দিল্লির কংগ্রেস প্রধান অজয় মাকেনকেও নিশানা করতে ছাড়েননি বরখা সিং।
গত সপ্তাহেই বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দর সিং লাভলির কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের কাছে বড় ধাক্কা ছিল। কংগ্রেসের কংগ্রেস নেতৃত্ব বিশেষ করে রাহুল গান্ধী যেভাবে দলকে চালনা করছেন তা নিয়ে অনেকেই অসন্তুষ্ট। অনেকেরই ধারণা অপদার্থ নেতৃত্বের ফলেই লাভলি দল ছেড়েছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications