এনডিটিভি থেকে পদত্যাগ সাংবাদিক বরখা দত্তের
২১ বছর একটানা এনডিটিভিতে কাজ করার পরে অবশেষে পদত্যাগ করলেন জনপ্রিয় সাংবাদিক তথা টেলিভিশন সঞ্চালিকা বরখা দত্ত।
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : ২১ বছর একটানা এনডিটিভিতে কাজ করার পরে অবশেষে পদত্যাগ করলেন জনপ্রিয় সাংবাদিক তথা টেলিভিশন সঞ্চালিকা বরখা দত্ত। এনডিটিভির কনসাল্টিং এডিটর পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। নিজে নতুন কোনও উদ্যোগ শুরু করবেন বলেই এই পদক্ষেপ বলে খবর।
এনডিটিভি সংবাদমাধ্যমের তরফেও একটি বার্তা পেশ করে বরখার এতবছরের পরিশ্রমকে কুর্ণিশ জানানো হয়েছে। ভবিষ্যতে তিনি সফল হবেন এমন আশা জানিয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।

১৯৯৫ সালে কলেজ পাশ করেই বরখা এনডিটিভিতে যোগ দেন। এতবছর কাজ করার পরে তিনি অনুরোধ করেছেন নতুন সুযোগকে বেছে নিতে চান। নিজের মতো করে কিছু করতে চান, এমনটাই জানিয়েছে এনডিটিভি।
এতবছর এনডিটিভিতে কাজ করা বরখা সবসময়ই অসাধারণ কাজ করেছেন। দেশের গণ্যমান্য সাংবাদিকদের অ্যতম হিসাবে নিজেকে তুলে ধরেছেন। শুধু দেশ নয়, বিদেশেও সংবাদমাধ্যমের সম্মানকে উপরে তুলে ধরেছেন। এই জানিয়ে শুভেচ্ছা জানিয়েছে এনডিটিভি।
বরখা দত্ত ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়ে অসাধারণ কভারেজ করে সকলের নজরে আসেন। তিনি দেশ-বিদেশের বহু পদক জিতেছেন। এমনকী পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগে টাইমস নাও-এর এডিটর ইন চিফের পদ থেকে ইস্তফা দেন জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামী। তিনিও নিজের মতো করে কোনও উদ্যোগের পথে এগিয়ে যাবেন বলেই ইস্তফা দিয়েছেন। আর কিছুদিনের মধ্যেই নিজের চ্যানেল নিয়ে সামনে আসবেন অর্ণব। বরখাও সেই পথে হাঁটেন কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications