বারামুল্লার সেনা ছাউনিতে জঙ্গি হামলা, মৃত ১ সেনা জওয়ান
বারামুল্লা, ৩ অক্টোবর : উরির রেশ কাটতে না কাটতেই ফের জম্মু ও কাশ্মীরের সীমান্তে সেনা শিবিরে জঙ্গি হামলায় শহিদ হলেন ১ জওয়ান। রবিবার রাতে উত্তর কাশ্মীরের বারামুল্লায় হামলা চালায় জঙ্গিরা। ১ সেনা জওয়ানের মৃত্যুর পাশাপাশি ১ জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনার পাল্টা গুলিতে দুই জঙ্গি মারা গিয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে। [বারামুল্লার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, জেনে নিন সমস্ত আপডেট]
সেনার তরফে জানানো হয়েছে, ৪৬ রাষ্ট্রীয় রাইফেলের ক্যাম্প এবং সংলগ্ন সীমান্তরক্ষী বাহিনীর ছাউনিতে রাত সাড়ে ১০ টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। গুলির পাশাপাশি গ্রেনেড ছোঁড়া হয় বলেও খবর। তবে দু ঘন্টার গুলির লড়াইয়ের পর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে বলেই সেনার তরফে জানানো হয়েছে।

অনুমান করা হচ্ছে ঝিলাম নদী পেরিয়ে ভারতে প্রবেশ করে জঙ্গিরা। এর পর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিএসএফ ছাউনিতে তারা ঢুকে হামলা চালায়। তবে কতজন জঙ্গি এই হামলার পিছনে ছিল তা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
মনে করা হচ্ছে কাশ্মীর অশান্তির সুযোগ নিয়ে বেশ কয়েকদিন আগেই ভারতে ঢুকে পড়ে এই জঙ্গিরা। এই হামলার পিছনে লস্কর এ তৈবার হাত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications