রাহুলের রাজনৈতিক যোগ্যতা নেই, নিজের নতুন বইয়ে বিস্ফোরক দাবি বারাক ওবামার
রাহুলের রাজনৈতিক যোগ্যতা নেই, নিজের নতুন বইয়ে বিস্ফোরক দাবি বারাক ওবামার
নিজের নতুন বই 'এ প্রমিসড ল্যান্ড'-এ রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক কথা লিখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি লিখেছেন রাহুল অনেকটা সেই রকম ছাত্রের মত যিনি শিক্ষককে সন্তুষ্ট করতে চান। কিন্তু তাঁর সেই যোগ্যতা নেই। পারদর্শিতায় ঘাটতি রয়েছে। রাহুল গান্ধীকে নার্ভস বলে বর্ণনা করেছেন তিনি। সোনিয়া গান্ধীর মতো রাহুল গান্ধীর রাজনৈতিক যোগ্যতা নেই বলে লিখেছেন ওবামা।

রাহুলের যোগ্যতা নেই
রাহুল গান্ধীকে নিয়ে বারাক ওবামার বয়ানে নতুন উদ্যোম পেয়ে গিয়েছে বিজেপি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বয়ানে লিখেছেন রাহুল অনেকটা সেরকম ছাত্রের মতো যিনি শিক্ষককে খুশি করতে চান। কিন্তু যোগ্যতার ঘাটতি রয়েছে। সেই প্যাশন রাহুলের নেই। সোনিয়া গান্ধীর মতো রাজনীতিক হওয়ার যোগ্যতা রাহুল গান্ধীর নেই। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালে ওবামা যখন ভারত সফরে এসেছিলেন তখন রাহুল গান্ধীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল।

মনমোহনের প্রশংসায় ওবামা
রাহুল গান্ধীকে নার্ভাস বলে বর্ণনা করলেও মনমোহন সিংয়ের প্রশংসা করেছেন বারাক ওবামা। নিজের বই 'এ প্রমিসড ল্যান্ড'-এ ইউপিএ সরকারের শেষ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করে ওবামা লিখেছেন, মনমোহনের মধ্যে এক ধরনের অপরিসীম নিষ্ঠা রয়েছে। মনমোহনের রাজনৈতিক দক্ষতারও প্রশংসা করেছেন তিনি।

বাইডেনেই যোগ্য
মার্কিন প্রেসিডেন্ট পদে যোগ্য প্রার্থীই নির্বাচিত হয়েছেন। বাইডেনের প্রশংসা করেছেন ওবামা। তিনি লিখেছেন জো বাইডেন সৎ ভদ্রলোক। প্রসঙ্গত উল্লেখ্য বাইডেনের হয়ে প্রচার করেছিলেন ওবামা। ভোটের আগেরদিন পর্যন্ত বাইডেনের হয়ে ফোনে প্রচার করেছেন তিনি। আমেরিকার একাধিক ভোটারের বাড়িতে ফোন করপে বাইডেনকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেলিনে বাইডেন।

পুটিন প্রসঙ্গে ওবামা
রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনকে নিয়েও এদিন মন্তব্য করেছেন বারাক ওবামা। পুটিন কে স্ট্রিট স্মার্ট বয় বলে মনে হয় তাঁর। শিকাগোয় স্ট্রিট স্মার্ট বয়রা যেভাবে ঘুরে বেড়ায় সেভাবেই দেখায় ভ্লাদিদিমর পুটিনকে। প্রসঙ্গত উল্লেখ্য অসুস্থতার কারণে পরের বছর নিজের প্রেসিডেন্ট পদ ছাড়তে পারেন পুটিন। এমনই ইঙ্গিত শোনা যাচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications