স্বর্গ থেকেও ভিভিআইপিরা যোগ দিয়েছেন আম আদমি পার্টিতে!

স্বর্গ থেকেও ভিভিআইপিরা যোগ দিয়েছেন আম আদমি পার্টিতে!
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : আপের সদস্য তালিকা দেখলে অরবিন্দ বাবু মানে আমাদের অরবিন্দ কেজরিওয়ালকে সাধুবাদ না জানিয়ে পারবেন না। দেশ-বিদেশ তো বুঝলাম স্বর্গলোক থেকেও ভিভিআইপিরা দলে দলে যোগ দিয়েছেন আম আদমি-তে!

কারা কারা আছে সেই তালিকায়। সবকটা বলতে গেলে তো দিন ফুরিয়ে যাবে। এই একটা দুটো উদাহরণই দিই বরং। আগে বরং বিদেশের লাইন-আপটা বলে নিই। এই ধরুন বারাক ওবামা, অ্যাঞ্জোলিনা জোলি,জুলিয়া রবার্ট,ব্র্য়াড পিট প্রমুখ। দেশের মধ্যে মাত্র কয়েকজন নেতা-মন্ত্রীরা আছেন, যেমন ধরুন রাহুল গান্ধী,নরেন্দ্র মোদী,অটল বিহারী বাজপেয়ী ইত্যাদি ইত্যাদি। আপের কাজে এত খুশি যে স্বর্গলোকেও চুপচাপ বসে থাকতে পারেননি মহাত্মা গান্ধী। 'ম্যায় ভি আম আদমি' ড্রাইভের মাধ্যমে আপের সদস্য হয়েছেন খোদ জাতির জনক। তাঁর সঙ্গে দিয়েছেন জওহরলাল নেহরুও।

অবাক হচ্ছেন! আপের সদস্য তালিকা তো এমনটাই বলছে। গত ১০ জানুয়ারি থেকে 'ম্যায় ভি আম আদমি' ড্রাইভটি শুরু করে আপ। এই অভিযানে সাধারণ মানুষ অনলাইন বা ফোনের মাধ্যমে নিজের নাম সদস্যপদের জন্য লেখাতে পারবেন। তথ্যসমূহ ঠিকঠাক থাকলে আপনিও আপের সদস্য হতে পারেন। তো সেই অভিযানেরই অনলাইন শাখায় সদস্যপদের তালিকা দেখতে গিয়েই এই ভিভিআইপি সদস্যদের নাম উঠে আসে। শুধু তাই নয়, রয়েছে একজনের নাম একাধিকবার নথিভূক্ত করা হয়েছে। যার ফলে হুড়মুড়িয়ে বেড়েছে সদস্য সংখ্যাও।

আপের অনলাইন সদস্যপদে নাম লেখানোর পর তথ্য পরীক্ষা কতটা জোরদার তা জানতেই সাংবাদিকরা এমন নানা 'ফেক প্রোফাইল' তৈরি করে সেই অ্যাকাউন্ট দিয়ে নাম নথিভুক্ত করান। অথচ কোনওরকম য়াচাই না করেই সেই সমস্ত প্রোফাইলগুলোকে সদস্য হিসাবে ধরে নিচ্ছে আপ। এবং মজার কথা সেই তালিকা দেখেই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল দশ দিনে ৫ লক্ষ সদস্য হওয়ার দাবি জানাচ্ছেন।

কিন্তু কেজরিওয়ালবাবু এরকমভাবে চলতে থাকলে লক্ষ কেন পাঁচ কোটিতে সদস্যপদ পৌছতেও তো দেরি লাগবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+