'বার ডান্স' কোনও শিল্পকর্ম নয়, সুপ্রিম কোর্টকে জানাল মহারাষ্ট্র সরকার
'বার ডান্স' এমন কোনও শিল্পকলা নয় যে তাকে উৎসাহ দিতে হবে বা রক্ষা করতে হবে। বারে নাচা নিয়ে নিজেদের এই মতামতই সুপ্রিম কোর্টে পেশ করল মহারাষ্ট্র সরকার।
মুম্বই, ১১ জানুয়ারি : 'বার ডান্স' এমন কোনও শিল্পকলা নয় যে তাকে উৎসাহ দিতে হবে বা রক্ষা করতে হবে। বরং তা অশ্লীল ও অপবিত্র। বারে নাচা নিয়ে নিজেদের এই মতামতই সুপ্রিম কোর্টে পেশ করল মহারাষ্ট্র সরকার।
সর্বোচ্চ আদালতকে দেবেন্দ্র ফড়নবীশের সরকার জানিয়েছে, এই ধরনের নাচ অত্যন্ত অশ্লীল ও নিম্নমানের। যা বন্ধ করে মেয়েদের সম্মানকে সুরক্ষিত করা উচিত।

মহারাষ্ট্র সরকার ডান্স বারগুলির মালিকদের ওপর বেশ কিছু নিয়ম নীতি লাগু করেছে। সেই সংক্রান্ত মামলাতেই, আত্মপক্ষ সমর্থনে এই বক্তব্য রাখা হয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে। সেখানে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়, ডান্স বারগুলিকে বেশ্যাবৃত্তির আখড়া হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ফলে রাজ্য সরকার এমন ঘটনাকে বন্ধ করতে বদ্ধপরিকর ছিল।
মহারাষ্ট্র সরকারের তরফে আদালতকে আরও জানানো হয়েছে, এই ধরণের নাচে অনেক সময়েই অশ্লীল অঙ্গভঙ্গি উঠে আসে। যা কোনওভাবেই শিল্প কলার ধারে কাছে ও যায়না। এর দ্বারা অনেকভাবেই অন্যায় ব্যাবসা চালানো হয়।
সরকারের পেশ করা হলফনামায় আরও বলা হয়েছে, বারে যে নর্তকীরা নাচাগানা করেন, তারা কেউই প্রশিক্ষণপ্রাপ্ত নাচিয়ে নন। শাস্ত্রীয় নৃত্যের কোনও পাঠ তারা কোনওদিন নেননি। ফলে যে নাচ তারা পেশ করছেন তার মধ্যে কোনও শিল্পকর্ম নেই। ফলে এই ধরনের নাচ অশ্লীল হয়ে ওঠার সম্ভাবনা থাকে খুব বেশি।
মহারাষ্ট্র সরকারের তরফে এর আগে আইন লাগু করে স্পষ্ট করে দেওয়া হয় যে, কোনওভাবেই বারে যেখানে মহিলারা নাচ করেন, সেখানে মদ পরিবেশন করা যাবে না। রাত সাড়ে ১১টার পর বার খোলা থাকবেনা, বারে সিসিটিভি রাখতে হবে ইত্যাদি। এই নিয়মকে চ্যালেঞ্জ করে ইন্ডিয়ান হোটেল ও রেস্তরাঁ অ্য়াসোসিয়েশন মামলা করে সুপ্রিম কোর্টে। সেই প্রেক্ষিতেই হলফনামা পেশ করে নিজেদের মতামত জানিয়েছেন মহারাষ্ট্র সরকার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications