সংসদে আলোচনা হোক, সমকামী বিবাহ মামলায় দাবি বার অ্যাসোসিয়েশনের
সুপ্রিম কোর্টে সমকামী বিবাহ মামলা চলার মাঝেই বার কাউন্সিল নতুন প্রস্তাব দিয়েছে। বার কাউন্সিলের দাবি এই বিষয়টি সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত না নিয়ে সংসদে আলোচনার জন্য ছেড়ে দেওয়া হোক। কারণ এটা গোটা দেশের পক্ষেই একটা বৃহত্তর সিদ্ধান্ত।
ইতিমধ্যেই সমকামী বিবাহ মামলা নিয়ে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মতামত চেয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাবের প্রবল বিরোধিতা করেছে কেন্দ্র। এতে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের বড় দিক। সেকারণে এটা নিয়ে আদালতে কোনও সিদ্ধান্ত না নিয়ে সংসদে আলোচনা করা উচিত বলে দাবি জানিয়েছে বার অ্যাসোসিয়েশন।

১৫ হাজার আইনজীবী বার কাউন্সিলের সদস্য। এই িনয়ে বার কাউন্সিলের সদস্যরা এই নিয়ে প্রস্তাব এনেছেন। কাউন্সিলের চেয়ারপার্সন মান্নান কুমার মিশ্র জডানিয়ৈেছেন যেহেতু ভারত বৈচিত্রের ভরা সেকরাণে কোনও একটি জায়গায় এই নিয়ে সিদ্ধান্ত নিলে হবে না। তাহলে জনতার মতামতও জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

কারণ একমাত্র সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা হলেই জনমতের সঠিক তথ্য পাওয়া যাবে। ৯৯.৯ শতাংশ মানুষই সমকামী বিবাহের বিরোধিতা করেছে বলে দাবি বার কাউন্সিলের। সুপ্রিম কোর্ট এর সমপক্ষে রায় দিলে উল্টো ফল হবে জনমানসে এবং সমাজে এমনই মনে করছেন তাঁরা।












Click it and Unblock the Notifications