সোমবার বন্ধ থাকতে পারে আদালত, প্রধান বিচারপতিকে চিঠি বার কাউন্সিলের

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে চেয়ে এবার ছুটির আর্জি জানাল বার কাউন্সিল। বার কাউন্সিলের েচয়ারম্যান মনন কুমার মিশ্র প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে আর্জি জানিয়েছিলেন।

ইতিমধ্যেই প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন তিিন। অযোধ্যার মন্দির উদ্বোধনের শুভক্ষণে যাতে আইনজীবীরাও সামিল হতে পারে সেকারণে যেন সেদিন ছুটি দেওয়া হয় বলে চিঠিতে লিখেছেন তিনি। যদিও এদিন সব সরকারি দফতর অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

Bar Council

আগামী ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলবে। সেদিন প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার নতুন মূর্তির। তার আগে যদিও মন্দিরের গর্ভগৃহে বসানো হয়ে গিয়েছে মূর্তিটি। সেই ছবিও প্রকাশ করা হয়েছে। আগামী ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরের দরজা। তার আগে আজ থেকে বন্ধ থাকবে মন্দির। তবে বিশেষ পুজো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আজ থেকে।

সেদিন একাধিক রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে। বিক্রি করা হবে না মাংস। উত্তর প্রদেশ সহ অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। উত্তর প্রদেশে সেদিন সব স্কুল-কলেজ সরকারি দফতর ছুটি থাকবে। বাকি রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ৫৫০ বছর পর অযোধ্যার রাম মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছেন রামলালা। সেই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

তার থেকে বাদ যান কেন আইনজীবীরা। বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্রা জানিয়েছেন, গোটা দেশের কাছে এটা একটা ঐতিহাসিক দিন। এমনকী বিশ্বের একািদক দেশেও এই দিনে না না অনুষ্ঠান হবে। কাজেই আইনজীবীরাও যাতে এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকতে পারেন তার জন্য ছুটি থাকা জরুরি। সেদিন আদালত খোলা থাকলে রাম মন্দিরের উদ্বোধনের সাক্ষী থাকতে পারবেন না তাঁরা। তবে এই ছুটির পরিবর্তে যেকোনও একটি শনিবারের ছুটিতে তাঁরা কাজ করে দেবেন বলে জানিয়েছেন।

যাতে মামলার শুনািনতে ক্ষতি না হয় সেকারণে তাঁরা যেকোনও শনিবার কাজ করে দেবেন। সাধারণত শনিবার ছুটি থাকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। ১১ হাজার ভিভিআইপি সেদিন উপস্থিত থাকবেন অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবে মন্দিরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে আজ থেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+