জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেলের স্টপেজ তুলে দেওয়ার বিরোধিতায় বার অ্যাসোসিয়েশন
জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেলের স্টপেজ তুলে দেওয়ার বিরোধিতায় বার অ্যাসোসিয়েশন
জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। চলতি বছরে ১০ এপ্রিল থেকে তা কার্যকর করবে বলে জানা গেছে। এরই প্রতিবাদে পথে নামলো জলপাইগুড়ি হাইকোর্ট বার আসোসিয়েশন সহ অন্যান্য গণ সংগঠন। মঙ্গলবার দু'ঘণ্টা পেন ডাউন' করে রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতার হাইকোর্ট, জলপাইগুড়ি হাইকোর্ট বার আসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদে নামে। রেলের এই সিদ্ধান্ত বদল না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে বলে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশন।

জলপাইগুড়ি জেলার ঐতিহ্যের পালকের সঙ্গে জড়িয়ে রয়েছে দার্জিলিং মেল। কয়েক দশক ধরে দার্জিলিং মেল জলপাইগুড়ি থেকে কলকাতা যাতায়াত করে। নেতাজী সুভাসচন্দ্র বসু কয়েকবার জলপাইগুড়িতে এসেছে দার্জিলিং মেলে। এছাড়া অন্যান্য মনিষীরাও এই দার্জিলিং মেল করে জলপাইগুড়িতে এসেছিলেন। শতাব্দী প্রাচীন এই দার্জিলিং মেলের জলপাইগুড়ি থেকে তুলে দেওয়া নোটিশ রেলের পক্ষ থেকে দেওয়ার পরেই আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন।
এখনো সিদ্ধান্তের বদল করেনি রেল কর্তৃপক্ষ। রেলের দাবি, এন জে পি থেকে শিয়ালদহ পর্যন্ত ইলেকট্রিক লাইনের কাজ ইতিমধ্যেই শেষ করেছে রেল। হলদিবাড়ি ও জলপাইগুড়িতে ইলেকট্রিক লাইনের পরিকাঠামো এখনো হয়নি। এই কারণে এন জে পি থেকে শিয়ালদহ পর্যন্ত দার্জিলিং মেল এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার আসোসিয়েশন দাবি, ২০০৪ সালে রেল জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷ জলপাইগুড়িবাসী আন্দোলনে নামার পর ফের দার্জিলিং মেল চালানোর সিদ্ধান্ত নেয়৷
মঙ্গলবার জেলা আদালত ও সার্কিট বেঞ্জের বার আসোসিয়েশন যৌথ ভাবে বৈঠক করে৷ জেলা দায়রা আদালতের বার আসোসিয়েশন সহ সভাপতি গৌতম পাল বলেন," আদালতে দু'ঘণ্টা কর্মবিরতি রেখেই শহর জুড়ে মিছিল করে রেলের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে। সার্কিট বেঞ্চের বার আসোসিয়েশন সভাপতি কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন," আগের মতো দার্জিলিং মেল এক্সপ্রেস চালানো হোক আমরা এটাই চাই। রেল যে সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদের পাশাপাশি হলদিবাড়ি পর্যন্ত ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করা হোক এই দাবি তোলেন তারা। রেলের সিদ্ধান্ত বদল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে"।












Click it and Unblock the Notifications