ঋণখেলাপির আঁচ পড়েছে জাতীয় সড়ক উন্নয়নেও, থমকে কেন্দ্রের স্বপ্নের প্রকল্প
যত সময় গড়াচ্ছে ততই যেন সড়ক উন্নয়ন তথা নতুন সড়ক তৈরির প্রকল্পগুলি মুখ থুবড়ে পড়ছে। আর এর অন্যতম মূল কারণ হিসাবে উঠে আসছে ঋণখেলাপির তত্ত্ব।
ইউপিএ সরকারের আমল থেকে এনডিএ আমলে জাতীয় সড়ক প্রকল্পে অনেক বেশি উন্নতি হয়েছে বলে দাবি করা হয়েছিল। কিছুটা উল্লেখযোগ্যভাবে গতিও চোখে পড়ে। তবে যত সময় গড়াচ্ছে ততই যেন সড়ক উন্নয়ন তথা নতুন সড়ক তৈরির প্রকল্পগুলি মুখ থুবড়ে পড়ছে। আর এর অন্যতম মূল কারণ হিসাবে উঠে আসছে ঋণখেলাপির তত্ত্ব।

ধীরে ধীরে রাস্তা তৈরির কাজ থমকে গিয়েছে। এর আগে রাস্তা তৈরির ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পের জন্য যে ঋণ দেওয়া হয়েছিল তা ঠিক সময়ে ফেরানো হয়নি। ব্যাঙ্ক গ্যারান্টি নিয়েও গোলমাল হয়েছে। ২০২২ সালের মধ্যে ৮৪ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার কথা রয়েছে। তা কীভাবে হবে তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি নিয়ে বিষয়টি নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন। শিল্পের স্বার্থে, বিনিয়োগ, ঠিকাদার, কর্মসংস্থান ও সর্বোপরি অর্থনৈতিক বৃদ্ধির স্বার্থে ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার পথ প্রশস্ত করার আর্জি জানিয়েছেন তিনি।
তবে ব্যাঙ্কগুলির ব্যালান্স শিট বলছে, ঋণ দিয়ে তা ফেরত না পাওয়ার অঙ্কটা বিশাল। বিশ্বের প্রথম ২০টি বড় অর্থনীতির মধ্যে ইতালির পরেই রয়েছে ভারত। সেটাই সবচেয়ে বড় কারণ ব্যাঙ্কগুলির হাত গুটিয়ে নেওয়ার পিছনে।
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থা এসবিআই এর বাজে ঋণের পরিমাণ ৬০-৭০ শতাংশ হয়ে গিয়েছে। এসবিআই এর বেশিরভাগ ঋণই পরিকাঠামো ক্ষেত্রে নেওয়া হয়েছে। তা ফেরত না আসাতেই ঋণ দিতে গিয়ে বেশি সতর্ক হয়ে গিয়েছে সংস্থা। এমনটাই এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ বসু জানিয়েছেন। এখন ঘটনা হল কবে জটিলতা কেটে উন্নয়নের পথ প্রশস্ত হবে কেউ জানে না। এক্ষেত্রে সরকারকেই এগিয়ে এসে পথ বের করতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications