ব্যাঙ্কে মাসে ৪টির বেশি নগদ লেনদেনে দিতে হবে নূন্যতম ১৫০ টাকা
এইচডিএফসি, অ্যাক্সিসের মতো ব্যাঙ্ক থেকে নগদে মাসে ৪ টি লেনদেনের পর, প্রতি লেনদেনে কমপক্ষে ১৫০টাকা চার্জ হিসাবে ধার্য করেছে ব্যাঙ্কগুলি।
নয়াদিল্লি, ২ মার্চ : এইচডিএফসি, অ্যাক্সিসের মতো ব্যাঙ্ক থেকে নগদে মাসে ৪ টি লেনদেনের পর, প্রতি লেনদেনে কমপক্ষে ১৫০ টাকা চার্জ হিসাবে ধার্য করেছে ব্যাঙ্ক। আজ থেকে লাগু হল এই নয়া ব্যবস্থা।এইচডিএফসি,আইসিআইসিআই, অ্যাক্সিসের মতো প্রাইভেট ব্যাঙ্কগুলির ক্ষেত্রে এই ব্যাবস্থা লাগু হল। তবে এটিএম -এর ক্ষেত্রে এই নিয়ম লাগু কী না তা নিয়ে স্পষ্টাভাবে কিছু জানানো হয়নি।
নগদে লেনদেন বন্ধ করতে এই ব্যবস্থা চালু করা হল বলে জানানো হয়েছে ব্যঙ্কগুলির তরফে। উল্লেখ্য টাকা ধার্য হওয়ার এই নিয়ম লাগু থাকবে ব্যাঙ্কে আমানত রাখা বা টাকা তোলা, দুটি ক্ষেত্রেই। ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতেই েই উদ্যোগ বলে জানা গিয়েছে।

কয়েকটি ব্যাঙ্কের হোম ব্রাঞ্চে সেভিংস বা স্যালারি অ্যাকাউন্টে সংশ্লিষ্ট গ্রাহক এক মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা দিতে পারেন বা টাকা তুলতে পারেন। এই নির্ধারিত সীমার বেশি লেনদেন হলে প্রতি হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে।
অন্যদিকে, নন-হোম ব্রাঞ্চের ক্ষেত্রে দৈনিক ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ লাগবে না। কিন্তু এর বেশি লেনদেন হলেই প্রতি হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। যদিও বয়স্ক নাগরিক ও শিশুদের ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে না। যদিও সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে কী না তা জানা যায়নি।












Click it and Unblock the Notifications