বৃহস্পতিবার থেকে টানা ৪ দিনে ছুটি ব্যাঙ্কে, কাজকর্ম সারুন বুধবারের মধ্যেই!
নয়াদিল্লি, ২২ মার্চ : সামনেই চার দিনের লম্বা ছুটি। হোলি, গুড ফ্রাই ডে, শনিবার, রবিবার। এর মানে বৃহস্পতিবার থেকে টানা চার দিনের ছুটিতে চলেছে ব্যাঙ্কও। তাই তো সময় নষ্ট না করে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখুন বুধবারের মধ্যেই। তবে উত্তরপ্রদেশে ছুটি শুরু হচ্ছে কিন্তু বুধবার থেকেই।
চারদিনের এই টানা ছুটিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে লেনদেনের কাজ করতে পারা যাবে।

আইডিবিআই ব্যাঙ্ক হয়তো অতিরিক্ত এক দিন বন্ধ থাকতে পারে। ব্যাঙ্কের কর্মী-আধিকারিকদের একটা অংশ ধরনায় বসলে সোমবার ২৮ মার্চও বন্ধ থাকতে পারে আইডিবিআই ব্যাঙ্ক।












Click it and Unblock the Notifications