Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা! রাজ্যজুড়ে শাটার নামবে ৬ হাজার এটিএম-এ

২০২১-২২ কেন্দ্রীয় বাজেটে আবারও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার৷ তারই প্রতিবাদে ফের একবার ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্কস অফিসার্স ফেডারেশন৷ আগামী সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ, ১৫ এবং ১৬ মার্চ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, পুঁজিপতিদের এবার আর ঋণমকুব নয়, সরাসরি ব্যাঙ্ক উপহার দিতে চলেছে কেন্দ্র৷

দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার ঘোষণা

দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার ঘোষণা

ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার কথা জানিয়েছেন৷ এমনকি বিমা সংস্থায় বিদেশি বিনিয়োগ বাড়ানোর পথও প্রশস্ত করেছে কেন্দ্র৷ যা ভবিষ্যতে সাধারণ মানুষের সঞ্চয়কে বড় সংকটের মুখে ঠেলে দেবে বলে অভিযোগ করেছে সর্বভারতীয় ব্যাঙ্ক সংগঠন অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্কস অফিসার্স ফেডারেশন।

সব সরকারি প্রকল্প বাস্তবায়িত করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি

সব সরকারি প্রকল্প বাস্তবায়িত করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি

অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্কস অফিসার্স ফেডারেশনের বক্তব্য, 'জনধন, অটল পেনশন, মুদ্রা লোন থেকে কৃষি ঋণ এমনকি আধার থেকে গতিধারা সব সরকারি প্রকল্প বাস্তবায়িত করেছে রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কগুলি৷ এমনকি প্রত্যন্ত গ্রামেও ব্যাঙ্কিং পরিষেবার একমাত্র পন্থা এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক৷ করোনা মহামারীর সময়েও সরকারের দেওয়া ৫০০ টাকাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল এই ব্যাঙ্কগুলিই৷

অধিকাংশ ব্যাঙ্ক আর্থিক ক্ষতির শিকার

অধিকাংশ ব্যাঙ্ক আর্থিক ক্ষতির শিকার

ফেডারেশনের দাবি, 'বর্তমানে সেই ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের মতো সমস্যায় পড়েছে৷ ফলে সাম্প্রতিক বছরগুলিতে অধিকাংশ ব্যাঙ্ক আর্থিক ক্ষতির শিকার হয়েছে। বারবার বলা সত্ত্বেও সরকার বড় বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। আর এখন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকেই বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে৷ এর উদ্দেশ্য হচ্ছে পুঁজিপতি এবং ঋণ খেলাপিদের হাতে সাধারণ মানুষের সঞ্চয় তুলে দেওয়া৷'

সব মিলিয়ে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা

সব মিলিয়ে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা

এই দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটে রাজ্যের ৬ হাজার এটিএম এবং ৫ হাজার শাখা ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ দেশ জুড়ে অন্তত ৫ লক্ষ শাখা ব্যাঙ্ক বন্ধ থাকবে ধর্মঘটের কারণে৷ এর জেরে আর্থিক লেনদেনেও ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন সঞ্জয় দাস৷ অন্যদিকে মাসের দ্বিতীয় শনিবার পড়ায় আগামী ১৩ তারিখও ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ফলে ১৩ ও ১৪ ব্যাঙ্ক ছুটি এবং ১৫ এবং ১৬ মার্চ ধর্মঘট৷ সব মিলিয়ে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা৷

মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+