Bank Strike: দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, টানা চারদিন বন্ধ পরিষেবা! ATM-এ টাকা তোলাতেও ভোগান্তির আশঙ্কা

Bank Strike:মার্চ মাসের শেষে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। কর্মী নিয়োগ-সহ একাধিক দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ব্যাঙ্ক ইউনিয়নগুলির। ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যার জেরে শনি থেকে মঙ্গল, টানা চারদিন দেশজুড়ে স্তব্ধ থাকবে সমস্ত রকম ব্যাঙ্কিং পরিষেবা। যার জেরে দুর্ভোগে পড়বেন গ্রাহকরা। শুধু রাষ্ট্রায়ত্ত নয়, বেসরকারি ব্যাঙ্কগুলিও ইউনিয়নের সদস্য হওয়ায় সামিল হবে ধর্মঘটে।

২২ মার্চ মাসের চতুর্থ শনিবার। ২৩ মার্চ রবিবার। অর্থাৎ এই ২ দিন এমনিতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার উপর সোম ও মঙ্গলে ধর্মঘটের ডাক দেওয়ায় ব্যাঙ্কিং পরিষেবায় প্রবল ভোগান্তির আশঙ্কা। সমস্যায় পড়তে হতে পারে এটিএমে টাকা তোলার সময়ও। শনি থেকে মঙ্গলবার টাকা ভরা হবে না এটিএমে। কাজেই শুক্রবারের পর সেই বুধবার আবার মেশিনে টাকা ভরা হবে। সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটিএম থেকে টাকা তোলায়।

BANKS

দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। সূত্রের খবর, ইউনাইটেড ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ওরফে আইবিএ-র সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়াতেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউনিয়নের মূল দাবিগুলি সমাধানের আশ্বাস আইবিএ দেয়নি বলে অভিযোগ। সমস্ত ক্যাডারে ভালো নিয়োগ-সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও ব্যাঙ্কে সপ্তাহে ৫ দিনের কাজের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছিল ইউনিয়ন।

Take a Poll

UFBU হল সমস্ত ব্যাঙ্ক ইউনিয়নগুলির মিলিত একটি সংগঠন। এর আওতায় রয়েছে সারা ভারত ব্যাঙ্ক কর্মচারী (AIBEA) থেকে শুরু করে সারা ভারত ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন (AIBOC), জাতীয় ব্যাঙ্ক কর্মচারী সম্মেলন (NCBE), সারা ভারত ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA), ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI), ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ কংগ্রেস (INBEC), ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস (INBOC) ও ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক অফিসার্স (NOBO) রয়েছে।

IBA-র কাছে ব্যাঙ্ক সংগঠনগুলির দাবি ছিল কর্মীদের অভাব দূর করতে অবিলম্বে নিয়োগ চালু করা। রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কগুলিতে অফিসার ডিরেক্টর পদগুলিতে নিয়োগ করা। কর্মীদের কাজের মান যাচাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি হয়েছে, তা প্রত্যাহার করা। এই নির্দেশিকার ফলে চাকরি হারানোর ভয় কাজ করে বলে দাবি সংগঠনগুলির। গ্র্যাচুয়িটি আইনে বদল ও আয়কর থেকে গ্র্যাচুয়িটিকে বহির্ভূত রাখারও দাবি জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+