নতুন বছরে ব্যাঙ্ক ধর্মঘট, জেনে নিন কবে কবে হচ্ছে
নতুন বছরে ব্যাঙ্ক ধর্মঘট, জেনে নিন কবে কবে হচ্ছে
ফের একবার ব্যাঙ্ক ধর্মঘট। এবার চলতি মাসের শেষ দিন ও ফেব্রুয়ারির প্রথম দিন মিলিয়ে মোট ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসারদের সংগঠন। বেতনকাঠামো পুনর্গঠন এবং সাপ্তাহিক ৫ দিনের কাজের দাবিতে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের দাবি না মানা হলে, ১ এপ্রিল আরও বড়সড় ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের তরফ থেকে।

৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ধর্মঘটের পাশাপাশি ১১–১৩ মার্চ অবস্থান বিক্ষোভের কথাও জানিয়েছে তিনটি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত ব্যাঙ্ক অফিসারদের সংগঠন। এরপরও তা মানা না হলে, ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। বেতনকাঠামোয় ১৫% বৃদ্ধি, সপ্তাহে ৫ দিনের কাজ ছাড়াও ঋণখেলাপীদের কাছ থেকে দ্রুত টাকা আদায়ও ধর্মঘটীদের অন্যতম দাবি। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ–সভাপতি ড. কুমার অরবিন্দ বলেন, 'ম্যানেজমেন্টের তরফে ১২% বেতনবৃদ্ধির কথা আগেই জানানো হয়েছিল।’ তবে সব সংগঠনের তরফেই ১৫% এর দাবি তোলা হয়েছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications