কাল রাজ্যে ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা

ধর্মঘট
কলকাতা, ৩ ডিসেম্বর: আগামীকাল পশ্চিমবঙ্গ-সহ গোটা পূর্ব ভারতে পালিত হবে ব্যাঙ্ক ধর্মঘট। বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে ধর্মঘটে শামিল হচ্ছেন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের অফিসার-কর্মীরা। এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আইবিএ (ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন) ১১ শতাংশ হারে বেতন বাড়ানোর প্রস্তাব দেয়। কিন্তু এই প্রস্তাব মেনে নেয়নি ইউনিয়নগুলি। ব্যাঙ্ক কর্মচারীদের দাবি ছিল ২৩ শতাংশ হারে বেতন বাড়াতে হবে। এই নিয়ে এখন টানাপোড়েন চলছে। অফিসার ও কর্মীদের ন'টি ইউনিয়নের ঐক্যবদ্ধ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এ কারণে গত ১২ নভেম্বর সারা দেশে ধর্মঘট ডেকেছিল। তখনই বলা হয়েছিল, সরকার দাবি না মানলে অঞ্চল (জোন) ধরে ধর্মঘট করা হবে। ২ ডিসেম্বর ধর্মঘট হয় দক্ষিণ ভারতে। বুধবার উত্তর ভারতে ধর্মঘট পালিত হচ্ছে। ৩ এবং ৪ ডিসেম্বর যথাক্রমে পূর্ব এবং পশ্চিম ভারতে ধর্মঘট পালিত হবে।

ধর্মঘটীরা বলেছেন, এর পরও যদি বেতন বৃদ্ধির দাবি মানা না হয়, তা হলে সারা দেশে লাগাতার ধর্মঘট ডাকা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+