দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে ১০ লক্ষ কর্মচারী, পরিষেবা শিকেয়
নয়াদিল্লি, ২৯ জুলাই : ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা এদিনের ব্যাঙ্ক ধর্মঘটে সারা দেশে ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ৯টি সংগঠন। যার ফলে প্রায় দশ লক্ষ কর্মচারী এই ধর্মঘটে অংশ নিয়েছেন।
এর ফলে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে এদিন ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হবে বলে জানা গিয়েছে। এমনকী এটিএম পরিষেবা ব্যবহার করতে গিয়েও সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা।

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ সহ একাধিক ইস্যুতে বিরোধিতা করে এদিনের ধর্মঘট ডাকা হয়েছে। আগামিকাল অর্থাৎ শনিবার ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications