উৎসবের মরশুমের আগে ব্যাঙ্ক ধর্মঘট আজ দেশজুড়ে
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্প্লইজ অ্যাসোসিয়েশন ও ব্যাঙ্ক এম্প্লইজ ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে মঙ্গলবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। ফলে ফের একবার দিওয়ালির মতো উৎসবের আগে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।

তবে , এই ধর্মঘটে সামিল হচ্ছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। সেদিক থেকে সাধারণের সমস্য়া খানিকটা কম হতে পারে বলে মনে করা হচ্ছে। শূন্যপদে কর্মী নিয়োগ, ব্যাঙ্ক সংযুক্তিকরণ, অনাদায়ী ঋণ, সপ্তাহে কাজের দিন কম করা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এদিনের ধর্মঘট। এদিকে, স্টেট ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটে সামিল হচ্ছেন বলে খবর। তার প্রভাব ব্যাঙ্কের পরিষেবার পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সিন্ডিকেট ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের তরফে বলা হয়েছে, এদিনের লেনদেন সর্বোতভাবে স্বাভাবিক রাাখতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, সামনেই দিওয়ালি ও কালীপুজোর মরশুম। উৎসবের মরশুমের আগে ব্যাঙ্কের ধর্মঘট সাধারণের জীবনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications