শেষ মুহূর্তে প্রত্যাহৃত বুধবারের ব্যাঙ্ক ধর্মঘট

নয়াদিল্লি, ৭ জানুয়ারি: শেষ মুহূর্তে প্রত্যাহৃত হল বুধবারের ব্যাঙ্ক ধর্মঘট। ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের ন'টি সংগঠনের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে, ৭ জানুয়ারি দেশ জুড়ে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। চলতি মাসের ২১ থেকে ২৪ জানুয়ারি ধর্মঘট হবে কি না, তা নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এআইবিইএ) সভাপতি রাজেন নাগর বলেন, "আমরা দাবি জানিয়েছি, ২৩ শতাংশ হারে বেতন বাড়াতে হবে। কিন্তু আইবিএ (ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন) বলেছিল, ১১ শতাংশের বেশি দেবে না। এখন দেখা যাচ্ছে, ওরা আলোচনা চালাতে রাজি। তাই বুধবারের ধর্মঘট থেকে সরে আসছি।"

ককক

প্রসঙ্গত, ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সংগঠন আইবিএ সূত্রে খবর, ১১ শতাংশের বেশি বেতন বৃদ্ধিতে রাজি তারা। তবে সেটা কত, তা নিয়ে কিছু জানা যায়নি। যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তা হলে ২১ থেকে ২৪ জানুয়ারি ধর্মঘট হবে সারা দেশে। ১৬ মার্চ থেকে হবে লাগাতার ধর্মঘট। সেক্ষেত্রে ব্যাঙ্ক পরিষেবা নিশ্চিতভাবেই থমকে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+