সেন্ট্রাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক কি এবার বেসরকারিকরণের পথে, কোন ইঙ্গিত নীতি আয়োগের

সেন্ট্রাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক কি এবার বেসরকারিকরণের পথে, কোন ইঙ্গিত নীতি আয়োগের

ভারতে এবার বেসরকারি করণের পথে সম্ভবত ২ টি ব্যাঙ্ক। নীতি আয়োগের তরফে তেমনই ইঙ্গিত মিলেছে বলে খবর। দুটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ককে খুব শিগগিরিই বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়া হতে পারে বলে একটি সংবাদ প্রকাশ পয়েছে টাইমস অফ ইন্ডিয়ায়।

নীতি আয়োগ ও ব্যাঙ্কের বেসরকারিকরণ

নীতি আয়োগ ও ব্যাঙ্কের বেসরকারিকরণ

২০২১ বাজেট পেশের সময়ই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে দুটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক ও একটি বীমা সংস্থাকে সম্ভবত বেসরকারিকরণ করা হতে পারে। 'আত্মনির্ভর ভারত' এর পাবলিক সেক্টর এন্টারপ্রাইস পলিসির হাত ধরে এই পদক্ষেপের ইঙ্গিত দিল্লির তরফে আগেই করা হয়েছে। এদিকে জানা যাচ্ছে সেন্ট্রাল ব্য়াঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়া হতে পারে। এমনই ইঙ্গিত রয়েছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে।

 চার ব্য়াঙ্ক ফোকাসে!

চার ব্য়াঙ্ক ফোকাসে!

জানা যায়, বেসরকারিকরণের জন্য ৪ টি ব্যাঙ্ককে বেছে নেয় মোদী সরকার। এগুলির মধ্যে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক রয়েছে। প্রসঙ্গত, বহু আগেই মোদী সরকার স্পষ্ট করে দেয় , যে সমস্ত রাষ্ট্রায়াত্ত সংস্থা কার্যত সরকারের বোঝা হয়ে উঠতে তাদের স্বাবলম্বী করে বাণিজ্যিক উন্নতিই একমাত্র কাঙ্খিত উপায়।

কোন প্রক্রিয়ায় চলছে এই পদক্ষেপ?

কোন প্রক্রিয়ায় চলছে এই পদক্ষেপ?

প্রসঙ্গত, সোমবার নীতি আয়োগ প্রস্তাব দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে সম্পূর্ণ বিক্রি করা হোক। আর ইন্ডিয়ার ওভারসিস ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্কের অধিকাংশ শেয়ার বিক্রি শুরু হোক। এরপর ইনভেস্টমেন্ট ও পাবলিক অ্যাসসেমেন্ট ডিপার্টমেন্ট নীতি আয়োগের প্রস্তাব খতিয়ে দেখবে। এরপর সচিবদের গোষ্ঠী এই প্রস্তাবে শিলমোহর দিলেই তা প্রধানমন্ত্রীর টেবিলে যাবে অনুমোদন পেতে।

ব্যাঙ্ক কর্মীদের কী পরিস্থিতি হবে?

ব্যাঙ্ক কর্মীদের কী পরিস্থিতি হবে?

ব্যাঙ্ক যদি বেসরকারিকরণে চলেও যায়, তাহলেও ব্যাঙ্কের কর্মীদের সমস্ত রকমের সুরক্ষা সরকারের তরফে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্মীদের বেতন কাঠামোও আগের মতোই থাকবে বলে সরকার সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+