মাস্কের বদলে মার্ক্স পড়ার নিদান, ব্যাঙ্কের ‘অদ্ভুত’ নির্দেশে সোশ্যাল মিডিয়ায় জোর তরজা

মাস্কের বদলে মার্ক্স পড়ার নিদান, ব্যাঙ্কের ‘অদ্ভুত’ নির্দেশে সোশ্যাল মিডিয়ায় জোর তরজা

ইতিমধ্যেই গোটা বিশ্বে জাঁকিয়ে বসেছে প্রাণঘাতী করোনার প্রকোপ। প্রতিটা দেশেই প্রত্যহ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। বিশ্বজুড়ে প্রাণপাত করছেন লক্ষাধিক মানুষ। দেখা নেই প্রতিষেধকের। এমতাবস্থায় করোনার ছোঁয়াচ এড়াতে বাড়ির বাইরে বেরলে সকলেই মাস্ক পড়ার অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমতাবস্থায় কলকাতার ব্যাঙ্কে ঢুকতে গেলে মাস্কের জায়গায় এবার মার্ক্স পড়ার নিদান। এবার তার জেরেই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।

মাস্কের বদলে মার্ক্স পড়ার নিদান, ব্যাঙ্কের ‘অদ্ভুত’ নির্দেশে সোশ্যাল মিডিয়ায় জোর তরজা

ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার মাইকেল নগরে। যেখানে ব্যাঙ্কের বাইরে পোস্টারে স্পটতই লেখা হয়েছে 'মার্ক্স না পড়ে ব্যাঙ্কে প্রবেশ করবেন না।’ এদিকে সমাজ, অর্থনীতি, ও রাজনীতি সংক্রান্ত মার্ক্সের তত্ত্বসমূহ মার্ক্সবাদ নামে পরিচিত। পুঁজিবাদী সমাজব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলে দার্শনিক, অর্থনীতিবিদ, কার্ল মার্ক্স সর্বদাই শ্রমিকের শ্রমের দ্বারা উৎপাদিত উদ্বৃত্ত সম্পদের সুষম বণ্টনের কথা বলতেন। মালিক শ্রেণির আত্মসাৎ করা এই উদ্বৃত্ত সম্পদ শ্রমজীবী মানুষের মধ্যে সমানভাবে পৌঁছে দিতে ও পুঁজিবাদ ভেঙে সমাজতন্ত্রের জন্ম দিতে তিনি সর্বদাই বিপ্লবের কথা বলতেন।

এদিকে এই ঘটনা সামনে আসতেই ফেসবুক, টুইটার জুড়ে শুরু হয় জোর তরজা। অজান্তে বানান ভুল নাকি ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে সেই বিষয়ে কোনও দিক থেকেই কোনও তথ্য পাওয়া যায়নি। অনেকেই হাসির সুরে এটাকে 'ঐতিহাসিক বানান ভুল’ বলেও ব্যাখ্যা করেছেন। অনেকেই আবার কৌতুকের সঙ্গে লাইনটির আক্ষরিক অর্থ বোঝার কথাও বলেছেন। কেউ কেউ বলছেন,’ মানুষ এটাকে গুরুত্ব সহকারে নিলে ভাল’।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+