ঋণের টোপে চাষির স্ত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব ব্যাঙ্ক ম্যানেজারের, কোথায় হল এমন

মহারাষ্ট্রের বুলধানা জেলায় সেন্ট্রাল ব্যাঙ্কে ঋণর টাকার অনুমোদন পেতে গিয়েছিলেন এক চাষি ও তাঁর স্ত্রী। শস্য চাষের জন্য তাঁরা ঋণ নিতে গিয়েছিলেন।

মহারাষ্ট্রের বুলধানা জেলায় সেন্ট্রাল ব্যাঙ্কে ঋণর টাকার অনুমোদন পেতে গিয়েছিলেন এক চাষি ও তাঁর স্ত্রী। শস্য চাষের জন্য তাঁরা ঋণ নিতে গিয়েছিলেন। অভিযোগ সেখানে ব্য়াঙ্ক ম্যানেজার চাষির স্ত্রীকে ঋণের অনুমোদনের পরিবর্তে যৌন সম্পর্কের প্রস্তাব দেন।

ঋণের টোপে চাষির স্ত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব ব্যাঙ্ক ম্যানেজারের, কোথায় হল এমন

মালকাপুর তেহসিলে দাতালাতে ওই চাষি ও তাঁর স্ত্রী শস্য উৎপাদনের জন্য ঋণ চাইছিলেন ব্যাঙ্কের কাছ থেকে। এজন্য তাঁরা বুলধানার সেন্ট্রাল ব্য়াঙ্কে ঋণের আবেদন করতে যান। অভিযোগ, সেই সময় ব্যাঙ্ক ম্যানেজার রাজেশ হিভাসে ওই চাষির স্ত্রীর কনট্যাক্ট ডিটেলস চান। পাশাপাশি , তিনি অশালীন ভাষা প্রয়োগ করেন বলেও অভিযোগ। এছাডা়ও চাষি ও তাঁর স্ত্রীয়ের দাবি ওই ব্র্যাঞ্চ ম্যানেজার চাষির স্ত্রীয়ের সঙ্গে যৌন সম্পর্কের দাবি করেন। যার বদলে তিনি ঋণ অনুমোদন করার টোপ দেন।

এই ঘটনার পরবর্তী পর্যায়ে গিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজার নিজের পিওনকে পাঠান এই চাষির বাড়িতে। ঋণের টোপে চাষির স্ত্রী যাতে সেই ম্যানেজারের যৌন প্রস্তাবে রাজি হন, সেজন্য চাপ বাড়াতে থাকেন চাষিটির স্ত্রীর ওপর। এদিকে, পিওন ম্যানেজারের কথায় বার বার ফোন করে চাষিটির স্ত্রীকে বিরক্ত করতে থাকে। আর সেই সমস্ত ফোনকল রেকর্ড করে চাষির স্ত্রী দ্বারস্থ হয় পুলিশের। ঘটনার জেরে ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ এখনও পিওন ও অভিযুক্ক ম্যানেজারের নাগাল পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+