অনলাইনে বিক্রি হচ্ছে ভারতীয়দের ব্যাঙ্ক সংক্রান্ত গোপনীয় তথ্য, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
ভারতীয়দের ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য ,খুঁটিনাটি, ইমেল আইডি, সিভিভি নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথা গোপন তথ্য় অনলাইনে বিক্রি হচ্ছে ।
ভারতীয়দের ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য ,খুঁটিনাটি, ইমেল আইডি, সিভিভি নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথা গোপন তথ্য় অনলাইনে বিক্রি হচ্ছে । এই সমস্ত কিছুই ৫০০ টাকার বিনিময়ে অনলাইনে বিক্রি চলছে রমরমিয়ে। মধ্যপ্রদেশ পুলিশের সাইবার সেলের এই চাঞ্চল্যকর তথ্যে রীতিমত মাথায় হাত পড়ে যাওয়ার জোগাড় অনেকেরই।

এই তথ্যপাচার চক্রে একটি বড়সড় আন্তর্জাতিক গ্যাং কাজ করছে। এই গ্যাং-টি কাজ করছে পাকিস্তানের লাহোর থেকে। গোটা তথ্য ফাঁস হয়েছে, এক গোয়ন্দার হাত ধরে, যিনি নিজে একজন গ্রাহক সেজে এই গ্যাং এর কাছ থেকে , ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য কিনেছেন বিটকয়েনের মাধ্যমে। ঘটনার পর এই চক্রের দুই মুম্বই নিবাসী গ্যাংস্টারকে পাকড়াও করেছে পুলিশ।
এর আগে, জনৈক ব্যাঙ্ক কর্মী একটি অভিযোগ জানান পুলিশে। সেখানে তিনি জানান, তাঁর ৭২ , ৪০১ টাকা তুলে নেওয়া হয় তাঁর ক্রেডিট কার্ড থেকে। তারপরই শুরু হয় তদন্ত। তদন্তের জাল যতই ছড়াতে থাকে ততই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, ভারতীয়দের কার্ডের যাবতীয় তথ্য আন্তর্জাতিক ওয়েবসাইটে ব্যাবহার করতে গ্যাংগুলি। যেখানে ওটিপির-র প্রয়োজন হয় না।












Click it and Unblock the Notifications