এপ্রিল মাসে ১৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কোন প্ল্যান করবেন দেখে নিন
এপ্রিল মাসে ১৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কোন প্ল্যান করবেন দেখে নিন
এপ্রিল মাসে একাধিক সরকারি ছুটি রয়েছে। যার মধ্যে দেশজোড়া কিছু ছুটি রয়েছে আবার কিছু স্থানীয় উৎসবও দেশজুড়ে পালন করা হবে। এই উৎসবের ফাঁদে পড়ে বিভিন্ন রাজ্যের একাধিক ব্যাঙ্কের শাখা এই সময় বন্ধ রাখা হবে। এপ্রিল মাসে তাই ব্যাঙ্কে ঢুঁ দেওয়ার আগে দেখে নিন আগামী মাসে কোন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরবিআইয়ের তালিকা অনুযায়ী ছুটি
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এপ্রিল ২০২২ সালের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তা আগে থেকেই বলে দিয়েছে। যদিও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা এই সময় চালু থাকবে। আরবিআইয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল মাসে ব্যাঙ্ক মোট ৯দিন বন্ধ থাকবে। এর মধ্যে আবার শনি ও রবিবারও পড়েছে।

রাজ্য বা দেশের উৎসবের জন্য বন্ধ
যাইহোক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত রাজ্য বা অঞ্চলে ব্যাঙ্কগুলি ১৫ দিনের জন্য বন্ধ থাকবে না। এটা রাজ্যের বা দেশের যে কোনও উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধের তালিকা। উদাহরণস্বরূপ, আসামের বোহাগ বিহুর জন্য এই রাজ্যের ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ হতে পারে তবে অন্যান্য রাজ্যে এর জন্য বন্ধ করা যাবে না। তবে এরমধ্যে ৪টি রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও সামিল রয়েছে।

আরবিআই মতে ব্যাঙ্কের ছুটি জেনে নিন
- ১ এপ্রিল ২০২২-অর্থবর্ষ তথা মাসের প্রথমদিন বেশিরভাগ জোনেই ব্যাঙ্কে কাজ হবে না। কারণ ওই দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বার্ষিক ক্লোজিং থাকে।
- ২ এপ্রিল ২০২২-গুড়ি পাড়বা/উগাডি ফেস্টিভ্যাল/নবরাত্রির প্রথম দিন/তেলুগু নববর্ষ/সজিবু নোঙ্গাম্পাম্বা (চ্যারোবা) উপলক্ষ্যে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগর জোনে ব্যাঙ্কের কাজ হবে না।
- ৪ এপ্রিল-সরহুল উপলক্ষ্যে রাঁচি জোনে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
- ৫ এপ্রিল-বাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষ্যে হায়দরাবাদ জোনের ব্যাঙ্কে কাজ হবে না।
- ১৪ এপ্রিল ২০২২- ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী/মহাবীর জয়ন্তী/বৈশাখী/তামিল নববর্ষ/চাইরোবা/বোহাগ বিহু উপলক্ষে শিলং এবং সিমলা জোন ছাড়া অন্য সব জোনে ব্যাঙ্কের কাজ হবে না।
- ১৫ এপ্রিল ২০২২ -গুড ফ্রাইডে/বাংলা নববর্ষ/হিমাচল দিবস/বোহাগ বিহু উপলক্ষে, ব্যাঙ্কগুলি জয়পুর, জম্মু এবং শ্রীনগর ছাড়া অন্য জায়গায় কোনও কাজ হবে না ব্যাঙ্কে।
- ১৬ এপ্রিল ২০২২-বোহাগ বিহু উপলক্ষ্যে গুয়াহাটিতে ব্যাঙ্কে কাজ হবে না।
- ২১ এপ্রিল ২০২২-গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৯ এপ্রিল ২০২২-শব-ই-কদর/জুমাতুল-বিদা উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।












Click it and Unblock the Notifications