'বাংলাদেশী জঙ্গি আমায় খুঁজছে, চলছে রেইকি', দাবি বিজেপি নেতা বিজয়বর্গীয়র

তাঁর দাবি, মধ্যপ্রদেশের সরকারে মন্ত্রী থাকাকালীনও তিনি এত নিরাপত্তাকর্মী নিয়ে ঘুরতেন না। এখন তাঁর আশেপাশে সর্বদাই ঘোরাফেরা করা নিরাপত্তারক্ষীদের সংখ্যা অনেক বেশি। আর তার কারণই হল বাংলাদেশী জঙ্গিদের খোঁজ। এমনই দাবি করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

কী বলেছেন কৈলাস বিজয়বর্গীয়?

কী বলেছেন কৈলাস বিজয়বর্গীয়?

কৈলাস বিজয়বর্গীয়র প্রশ্ন, 'আপনারা কখনও কি দেখেছেন আমার আশপাশে এত বন্দুকধারী নিরাপত্তা রক্ষী আগে?' এরপরই তিনি বলেন, ' আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের এক জঙ্গি আমায় খুঁজছে। গত দেড় বছর ধরে তারা আমার সম্পর্কে রেইকি করছে।'

কোন প্রসঙ্গে বিজয়বর্গীয় এমন বার্তা দিলেন?

কোন প্রসঙ্গে বিজয়বর্গীয় এমন বার্তা দিলেন?


মূলত, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মন্তব্য করতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় বক্তব্যে উঠে আসে এই বাংলাদেশী জঙ্গিদের প্রসঙ্গ। তিনি বলেন, সিএএ নিয়ে ভুয়ো তথ্য দিয়ে দেশকে বিভ্রান্ত করছে কিছু মানুষ। এই আইন দেশের স্বার্থে করা হয়েছে বলে ফের একবার দাবি করেন বিজয়বর্গীয়।এই আইন অনুপ্রবেশকারীদের খুঁজে বার করতে সাহায়্য করবে বলেও তিনি দাবি করেছেন। আর প্রসঙ্গক্রমে তিনি জানিয়ে দেন , এই অনুপ্রবেশকারীরাই আগামীর ভারতে বড়সড় আতঙ্কের কারণ হয়ে উঠছে।

 সন্ত্রাসের নিশানায় রাজনৈতিক নেতারা

সন্ত্রাসের নিশানায় রাজনৈতিক নেতারা

কৈলাস বিজয়বর্গীয় জানান, বহু রাজনৈতিক নেতাই বিভিন্ন সময়ে রয়েছেন জঙ্গিদের নিশানায়। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েও বহু নেতাই রয়েছেন জঙ্গিদের নিশানায়। আর সেই প্রসঙ্গেই বাংলাদেশী জঙ্গিদের নিয়ে বক্তব্য পেশ করেন বিজয়বর্গীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+