ভয়ঙ্কর কাণ্ড ভারত-বাংলাদেশ সীমান্তে, ভূখণ্ডে দাঁড়িয়েই..., রক্তে ভেসে যায় এলাকা, বাড়ানো হল বিএসএফের সংখ্যা

India-Bangladesh Border: নতুন করে উত্তেজনা ত্রিপুরার ভারত এবং বাংলাদেশ সীমান্ত। দুই ভারতীয় নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ একাধিক বাংলাদেশির বিরুদ্ধে। অস্ত্রের আঘাতে একেবারে রক্তারক্তি কাণ্ড সীমান্ত এলাকায়। কার্যত ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই দুই ভারতীয় নাগরিক।

ঘটনাটি ঘটেছে সে রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের হীরাছড়া ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border)।এই ঘটনার পরেই ওই সীমান্ত এলাকায় হাই আযলার্ট জারি করা হয়েছে। বিএসএফের তরফে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Border

জানা যায়, গত কয়েকদিন ধরেই কৈলাশহরের মাগুরহুলী সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সীমান্ত এলাকায় বাংলাদেশী দুষ্কৃতীদের তাণ্ডব।

এবার একেবারে ধারালো অস্ত্র নিয়ে ভারতীদের উপর আক্রমনের অভিযোগ উঠল বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, কৈলাশহরের ইরানী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা করিম আলি ও জমির আলীর কিছু চাষের জমি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে। সীমান্তে বিএসএফের কাছে পরিচয়পত্র দিয়ে সেখানে চাষবাস করেন তারা। সেই চাষাবাদে গিয়ে যে এমন ভাবে আক্রান্ত হতে হবে তা কল্পনারও বাইরে ছিল ভারতীয় কৃষকদের।

তাদের অভিযোগ সীমান্তের ওপারে থাকা ভারতীয়দের জায়গার ফসল রাতের আঁধারে নষ্ট করে দিয়েছে বাংলাদেশী দুষ্কৃতিরা। পরে সেই জায়গায় ভারতীয় চাষীরা আবারও চাষাবাদ করে ফেরার পথে সীমান্তের জিরো পয়েন্টে একেবারে ভারতীয় ভূখণ্ডে ঢুকেই বাংলাদেশী দুষ্কৃতিরা তাদের উপর মারধোর শুরু করে বলে অভিযোগ। শুধু মারধরই নয়, তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমন চালানো হয় বলেও অভিযোগ আক্রান্তদের। এতে গুরুতর আহত হয় করিম আলী ও জমির আলী নামের দুই ভারতীয় কৃষক।

স্থানীয়দের সহযোগীতায় তাদের নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। আক্রমনের জেরে আহতদের মধ্যে একজনের হাতের একটি আঙুল কেটে বাদ দিতে হবে বলে জানায় আক্রান্তের পরিবারের লোকেরা। এই ঘটনার পরেই বিএসএফের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাড়তি জওয়ানদের মোতায়েন করা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+