কর্নাটকের ডিটেনশন সেন্টারে রাখা হবে বাংলাদেশি, নাইজেরিয়দের

কর্নাটকের ডিটেনশন সেন্টারে প্রথম আবাসিক হিসেবে রাখা হবে বাংলাদেশি এবং নাইজেরিয়দের। এমনই জানা গিয়েছে।

কর্নাটকের ডিটেনশন সেন্টারে প্রথম আবাসিক হিসেবে রাখা হবে বাংলাদেশি এবং নাইজেরিয়দের। এমনই জানা গিয়েছে। সূত্রের খবর কর্নাটকে যে ১৪ জন বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের জমিন এখন দেওয়া হয়নি। জামিন দেওয়া হলেই তাঁদের এই ডিটেনশন সেন্টাের এনে রাখা হবে।

কর্নাটকের ডিটেনশন সেন্টারে রাখা হবে বাংলাদেশি, নাইজেরিয়দের

সরকারি আইনজীবী জানিয়েছেন ধৃতদের মধ্যে রয়েছেন ২ বাংলাদেশি এবং তিন নাইজেরিয়। এছাড়া কিছু ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বিদেশি ছাত্রও রয়েছে। তাঁদের জামিন এখনও মঞ্জুর করা হয়নি। তিনি জানিয়েছেন এই বিদেশি ছাত্ররা জামিন পেলেই তাঁদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। অক্টোবরেই আদালতে সরকারি আইনজীবীর তরফে িডটেনশন সেন্টার নিয়ে চিঠি দেওয়া হয়েছে। আদালতকে জানানো হয়েছে এই বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য ডিটেনশন সেন্টার তৈরি হয়ে গিয়েছে। যাঁদের জামিন হয়ে যাবে তাঁদের এই ডিটেনশন সেন্টারে রাখা হবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।

বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে সোন্দেকোপ্পায় তৈরি হয়েছে ডিটেনশন সেন্টারটি। তাতে দুটি ওয়াচটাওয়ার। আটটি ঘর, একটি রান্না ঘর রয়েছে। এছাড়া রাঁধুনি এবং কর্মীদের থাকার জন্য কোয়ার্টারও রয়েছে। ২৫ জন অনায়াসে সেই ডিটেনশন েসন্টারে থাকতে পারবেন। একবছর আগে সব রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ডিটেনশন সেন্টার তৈরির জন্য একটি মডেল পাঠিয়েছিল মোদী সরকার। সেই মডেল মেনেই এই ডিটেনশন সেন্টারটি তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+