Bangladesh Unrest: 'শর্ট নোটিশে 'ভারতে শেখ হাসিনা! সংখ্যালঘুদের নিয়েও জয়শঙ্কর দিলেন বার্তা

Bangladesh Unrest: উত্তাল বাংলাদেশ! প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সেই ঘটনারও ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও শান্ত নয় সে দেশের পরিস্থিতি। একের পর এক থানায় অগ্নি সংযোগ থেকে শুরু করে পর পর হামলার ঘটনা ঘটছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের।

রোষের আগুনে পুড়েছে ইস্কন মন্দির। ভাঙচুর হয়েছে আরও বেশ কয়েকটি মন্দিরেও। যা নিয়ে উদ্বিগ্ন ভার‍ত। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ পরিস্থিতি (Bangladesh Unrest) নিয়ে আজ মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখেন তিনি।

jaisankar

সেখানে বলেন, গত জুলাই মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। সুপ্রিম কোর্টের রায়ের পরেও শান্ত করা যায়নি পরিস্থিতি। গোটা পরিস্থিতির উপর নয়াদিল্লি নজর রাখছে বলে জানান বিদেশমন্ত্রী। এমনকি কূটনৈতিক স্তরেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান (Bangladesh Unrest)।

এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন জয়শঙ্কর বলেন, আন্দোলনকারীদের একমাত্র এজেন্ডা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। আন্দোলন হিংসাত্মক হলে ভারতে কিছু সময়ের জন্য আশ্রয়ের আবেদন জানান শেখ হাসিনা। খুব শর্ট নোটিশে সেই আবেদন জানানো হয়। আর এরপরেই সে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন।

বিকেলেই দিল্লি পৌঁছন হাসিনা। ভারত সরকার সেনা প্রধানের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। আশা করা হচ্ছে এখন সে দেশে যারা দায়িত্বে আছেন তাঁরা ভারতীয় হাইকমিশন এবং ভারতীয়দের সুরক্ষা দেবে বলে দাবি জয়শঙ্কর। এই বিষয়ে কথা বলতে গিয়ে সংখ্যালঘুদের উপর আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বলেন, সংখ্যালঘুদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কিছু ক্ষেত্রে সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখার কথা সামনে আসছে। কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীর ভাবে এই বিষয়ে যে ভারত উদ্বিগ্ন থাকবে তা এদিন বুঝিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী। পাশাপাশি ভারত এবং বাংলাদেশ সীমান্তের উপরেও কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও এদিন জানিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, এদিন সকালেই কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক মন্ত্রীর উপস্থিতিতে সর্বদল বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিস্থিতি সবটাই তুলে ধরেন বিরোধী নেতাদের সামনে। এমনকি শেখ হাসিনা যে দিল্লির কাছে নিরাপদ জায়গায় আছে তাও জানান বিদেশমন্ত্রী।

এই বিষয়ে সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন বিরোধী দলগুলি। তবে এই ঘটনার পিছনে পাকিস্তানের হাত আছে কিনা, বর্তমান অবস্থায় বিদেশনীতি কী তা জানতে চান রাহুল গান্ধী।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+