পাকিস্তানকে পিছনে ফেলে ভারতে জাল নোট পাচারের হাব এখন বাংলাদেশ
ভারতে জাল নোট পাচারের হাব হয়ে উঠেছে বাংলাদেশ। সেদেশে ২ হাজার টাকার নোট ছাপা হচ্ছে ও সীমান্ত পার করে তা ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে বিএসএফ।
গতবছরের নভেম্বরে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পরে পাকিস্তান থেকে এদেশে জাল নোট পাচারের কারবার প্রায় শেষ করে দিয়েছে। আগে এদেশের বাজারে ঘোরাফেরা করা জাল নোটের সিংহভাগ আসত পাকিস্তান থেকে। তবে সেই রুট এখন নোট বাতিলের পর বদলে গিয়েছে।

বদলে ভারতে জাল নোট পাচারের হাব হয়ে উঠেছে বাংলাদেশ। সেদেশে ২ হাজার টাকার নোট ছাপা হচ্ছে ও সীমান্ত পার করে তা ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে বিএসএফ।
আগে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও জাল নোট ছাপা হতো। পরে তা জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাত, পশ্চিমবঙ্গ, অসম ও মেঘালয় হয়ে এদেশে প্রবেশ করত। তবে বর্তমানে বাকী রাজ্যের সীমান্তগুলিতে জাল নোট পাচারের কারবার একেবারে কমে গিয়েছে। বদলে শুধুমাত্র অসম ও পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে জাল নোট ভারতে ঢুকছে। বিশেষ করে এবছরের জানুয়ারি থেকে এই জাল নোটের পাচার বেড়ে গিয়েছে এরাজ্যের সীমান্ত দিয়ে।
বাংলাদেশে যে জাল ২ হাজার টাকার নোট তৈরি হচ্ছে তার পেপার পাচার করে নিয়ে আসা হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়া থেকে। এবং এদেশের ২ হাজার টাকার নোটের যে গুনমান, তার সঙ্গে জাল পেপারের খুব বেশি ফারাক নেই। যার ফলে আসল-নকলের ফারাক বোঝা সাধারণ মানুষের পক্ষে খোলা চোখে কিছুটা কঠিন হতে পারে।












Click it and Unblock the Notifications