ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী! উঠতে পারে রোহিঙ্গা আর তিস্তা ইস্যু
ভারতে সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থেকে তাঁর ৪ দিনের ভারত সফর শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা করা হচ্ছে।
ভারতে সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থেকে তাঁর ৪ দিনের ভারত সফর শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর চলবে ৩ থেকে ৬ অক্টোবর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করবেন। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন ৫ অক্টোবর। বাংলাদেশ ও ভারতে নির্বাচন সম্পন্ন হওয়ার পর এটা শেখ হাসিনার প্রথম ভারত সফর। জানানো হয়েছে ভারতের বিদেশ দফতরের তরফ থেকে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষর ছাড়াও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি যুগ্ম প্রোডেক্টের উদ্বোধনর করবেন।
ভারত সফরে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম আয়োজিত হাসিনা ইন্ডিয়া ইকনোমিক সামিটের প্রধান অতিথিও হচ্ছেন। ইন্ডিয়া ইকনোমিক সামিট হবে ৩ ও ৪ অক্টোবর। এই বৈঠকের ফাঁকেই দুদেশের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি, বানিজ্য ও বিনিয়োগ নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে। জানিয়েছেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি।
২৮ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের ৭৩ তম অধিবেশনের ফাঁকে হাসিনা ও মোদী সাক্ষাৎ করেছিলেন। সেই সময় তাদের মধ্যে জঙ্গি দমন নিয়ে কথা হয়েছিল।
হাসিনার ভারত সফর কালে দুদেশ রোহিঙ্গা আর তিস্তা ইস্যু নিয়ে কথা বলতে পারেন।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের হাইকমিশনার জানিয়েছেন, এখনও পর্যন্ত সাত থেকে আটটি চুক্তি দুদেশের মধ্যে সম্পন্ন হওয়ার ব্যাপারে নিশ্চয়তা তৈরি হয়েছে। এই সংখ্যাটি সর্বোচ্চ ১০ টি পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications