'ভারত আমাদের বন্ধু',রাষ্ট্রপতি ভবনে হিন্দিতে বার্তা শেখ হাসিনার
'ভারত আমাদের বন্ধু',রাষ্ট্রপতি ভবনে হিন্দিতে বার্তা শেখ হাসিনার
সেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিন আজ। সকালেই তিনি পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে হিন্দিতেই বার্তা দেন সেখ হাসিনা। ভারতকে বন্ধু বলেই সম্মান জানিয়েছেন হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে শেখ হাসিনার।

ভারত সফরে শেখ হাসিনা
চার দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সফরের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের শুরুতেই রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য বিনিময়ের পর রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেওয়া হয় তাঁকে। সেখানে শেখ হাসিনা হিন্দিতে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'ম্যাঁয় ভারতকে আভারি হুঁ'। ভারতকে পরম বন্ধু বলেই মনে করেন তিনি এমনই বার্তা দিয়েছেন হাসিনা। মোদীর সঙ্গে বৈঠকের আগে হাসিনার এই বার্তা অত্যন্ত তারপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মোদী-হাসিনা বৈঠক
আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা শেখ হাসিনার। বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে। যার মধ্যে অন্যতম তিস্তা জলবণ্টন ও দ্বিপাক্ষিক বাণিজ্য। সম্প্রতি তীব্র জ্বালানি সংকটে ভুগছে বাংলাদেশ। তার জেরে বিদ্যুৎ সংকট তীব্র আকার নিয়েছে বাংলাদেশে। বিদ্যুৎ খরচ কমাতে স্কুলের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। দফতরের কাজের সময় কমানো হয়েছে। এই নিয়ে বাংলাদেশে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। ভারত সফরে আসার আগে রোহিঙ্গা সংকট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন শেখ হাসিনা।

হাসিনার বার্তা
শেখ হাসিনা বার্তা দিতে গিয়ে বলেছেন,.'বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়৷ বাংলাদেশবাসী এবং তাঁর পরিবারের কৃতজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি৷ হাসিনা বলেছেন, 'যখনই ভারত সফরে আসি, আমি অত্যন্ত আনন্দিত হই৷ আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নতি৷ দু' দেশের মানুষই শুধু নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের জীবনযাপনের মান উন্নত করা যায়, সেই সমস্ত বিষয়েই আমাদের আলোচনা হবে৷ তিনি আরও বলেছেন,'আমার মতে বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়৷ মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান রয়েছে, যেভাবে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার জন্য চিরকাল তার জন্য কৃতজ্ঞ থাকব৷ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ভারতীয়দের শুভেচ্ছা, শুভ কামনা জানাচ্ছি৷'

বাংলাদেশে ভোট
আগামীবছরেই বাংলাদেশে ভোট। তার আগে হাসিনার এই ভারত সফর অত্যন্ত তারপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত একবছরে একাধিক সমস্যার মুুখে পড়েছে হাসিনা সরকার। জ্বালানি সংকট থেকে বিদ্যুৎ সংকট। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় িনয়ে উত্তাল গোটা দেশ। তার মধ্যে তিস্তা জলবণ্টন চুক্তির বিষয়টি রয়েছ।












Click it and Unblock the Notifications