Bangladesh-Pakistan Flight: পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে পাকিস্তান-বাংলাদেশ বিমান! জানেন কোন কোন জেলা ছোঁবে?

Bangladesh-Pakistan Flight: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে ঘুরে গিয়েছে রাজনীতি! সমস্ত ইতিহাস-কৃতজ্ঞতা ভুলে পাকিস্তানের প্রেমে মজেছে ওপার বাংলা। ৭১ এর অমীমাংসিত সমস্যাগুলিতে এখন মেটাতে উদ্যোগী হয়ে উঠেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

এখানেই শেষ নয়, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চালু হচ্ছে সরাসরি বিমান পরিষেবাও (Bangladesh-Pakistan Flight) । গত কয়েকদিন আগেই এই বিষয়ে বিস্তারিত জানান পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশ এবং পাকিস্তানের এহেন উদ্যোগের দিকে কড়া নজর রাখছে ভারত।

Bangladesh-Pakistan Flight

কিন্তু জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের (Bangladesh-Pakistan Flight) মধ্যে চালু হলে তা ভারতের একাধিক শহরের উপরের দিকে যাবে। অবাক হলেন তো! এটাই সত্যি।

Bangladesh-Pakistan Flight: বাংলাদেশ-পাকিস্তান বিমান নেই

বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও বিমান নেই। এমনকি ভারত এবং পাকিস্তানের মধ্যেও চলে না কোনও বিমান। ফলে ভারত থেকে পাকিস্তানে যেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দুবাই হয়ে যেতে হবে। একই ভাবে ভারতে আসতেও দুবাই হয়েই আসতে হবে পাকিস্তান থেকে। নয়াদিল্লি থেকে একাধিক ফ্লাইট ইউরোপ কিংবা মধ্য এশিয়ার কোনও দেশে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করে। একই ভাবে পাকিস্তানও বাংলাদেশের মধ্যে বিমান চালানোর ক্ষেত্রে ভারতের কাছে এয়ারস্পেস চাইতে পারে বলে খবর।

Bangladesh-Pakistan Flight: কোন রুটে চলতে পারে পাক-বাংলাদেশ বিমান

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আগামী কয়েকমাসের মধ্যেই বিমান পরিষেবা শুরু হতে পারে। নিউজ ১৮ এর প্রকাশিত খবর অনুযায়ী, ইসলামাবাদ থেকে যদি বিমান বাংলাদেশে যায় তাহলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, লখনউ সহ উত্তরপ্রদেশের একাধিক শহরের উপর দিয়ে যেতে পারে।

শুধু তাই নয়, নয়াদিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের উপর দিয়েও পাক-বাংলাদেশ বিমান (Bangladesh-Pakistan Flight) চলতে পারে বলে খবর। তবে ঢাকা থেকে করাচি বিমান গেলে তা পাঞ্জাবের বদলে রাজস্থান হয়ে যাবে বলেই খবর।

তবে সবটাই নির্ভর করছে ভারতের উপর। যে তারা ভারতের এয়ারস্পেস ব্যবহারের অনুমতি পাকিস্তানকে দেবে কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+