গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান অবতরণ, ভারতে আশ্রয় চান না? কোথায় যাবেন তিনি

বাংলাদেশে ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। বোন রেয়াতকে নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তবে ভারতে তিনি আশ্রয় চাননি বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর বিমান গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে তিনি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তিনি লন্ডনে উড়ে যাবেন। আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল দিল্লিতে তিনি থাকবেন। জানা গিয়েছে বাংলাদেশের মালবাসী সেনা বিমানে করে হাসিনা ভারতে এসেছেন। ভারত হাসিনার জন্য সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছে মাত্র। ভারতের সঙ্গে বারবরই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। সেকারণেই হাসিনাকে ভারত সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছে বলে জানা গিয়েছে।

Sheikh Hasina

এদিকে আবার শোনা যাচ্ছে ব্রিটিশ সরকার হাসিনা সরকারের আর্জি খারিজ করে দিয়েছে। শেখ হাসিনা ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু জানা গিয়েছে ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করে দিয়েছেন। এবং তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।

এদিকে হাসিনার বোন রেহানা ব্রিটেনের নাগরিক। তাঁকেও কি আশ্রয় দেবে না ব্রিটেন? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কী হবে হাসিনার পরবর্তী পদক্ষেপ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ভারতে আশ্রয় নিতে হবে শেখ হাসিনাকে। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। তাহলে কি শেষ পর্যন্ত ভারতেই ঠাঁই হবে হাসিনার।

এদিকে বাংলাদেশে এখনও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। রাজপথে টগল দিচ্ছে সেনা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান। হাসিনা পদত্যাগ করার পরেই ঢাকায় তাঁর সরকারি বাসভবনে কার্যত লুঠ চালাচ্ছে বিক্ষোভকারীরা।

ঢাকা-কলকাতা বাস পরিষেবা এবং ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা বিমানবন্দরেও রাত ১১টা পর্যন্ত সব উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফের ডিজি সীমান্তের একাধিক এলাকা পরিদর্শন করেছেন।

পরিস্থিতি পর্যালোচনায় ইতিমধ্যেই দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব। এই পরিস্থিতিতে কোন পথে এগোবে ভারত তা নিয়ে পর্যালোচনা করছেন তাঁরা। এদিকে পিটিআই সূত্রে খববর শেখ হাসিনা কিছুদিন ভারতেই থাকবেন। পিটিআই সূত্রে জানা গিয়েছে ব্রিটেন সরকার হাসিনার আর্জি খারিজ করে দিয়েছেন। এয়ার ইন্ডিয়া বাংলাদেশের সব উড়ান বাতিল করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+