গুয়াহাটিতে হাইকমিশনের কনভয়ে হামলার অভিযোগ! ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল বাংলাদেশ

গুয়াহাটিতে বাংলাদেশের হাইকমিশনের কনভয়ে হামলার অভিযোগ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় এই হামলা হয় বলে অভিযোগ।

গুয়াহাটিতে বাংলাদেশের হাইকমিশনের কনভয়ে হামলার অভিযোগ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় এই হামলা হয় বলে অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠায় বাংলাদেশ। সূত্রের খবর অনুযায়ী, গুয়াহাটিতে বাংলাদেশের মিশনের অফিসে পর্যাপ্ত নিরাপত্তা দিতে বলা হয়েছে।

গুয়াহাটিতে হাইকমিশনের কনভয়ে হামলার অভিযোগ! ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল বাংলাদেশ

প্রধানমন্ত্রী অসমের নাগরিকদের তাদের অধিকার সম্পর্কে আশ্বাস দেওয়া সত্ত্বেও হাজারো মানুষ কার্ফু ভেঙে রাস্তায় নেমে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। বৃহস্পতিবার বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠলে পুলিশ গুলি চালায়। তাতে দুজনের মৃত্যু হয়।

বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সেদেশের কার্যকরী বিদেশ সচিব কামরুল আসানের সঙ্গে দেখা করেছেন। আসান, সেই সময় গুয়াহাটিতে হাইকমিশনের অ্যাসিস্টান্ট হাই কমিশনারের কনভয়ে হামলার প্রতিবাদ করেন। পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, মিশনে কর্মরতদের পাশাপাশি সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয়, তা দেখার জন্য।

প্রকাশিত খবর অনুযায়ী,ভারতের প্রতিনিধি জানিয়েছেন, গুয়াহাটিতে বাংলাদেশের হাইকমিশনের প্রতিনিধিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে কর্মরতরা ছাড়াও, তাদের পরিবারবর্গের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+