Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তালিবানদের আফগানিস্তান দখলের রেশ ভারত-বাংলাদেশ সীমান্তেও, প্রতিবেশীকে সতর্ক করল হাসিনার সরকার

গত এক সপ্তাহের আফগানিস্তানে (afghanistan) তালিবানিদের (taliban) ক্ষমতা দখলের রেশ ভারত (india) বাংলাদেশ (bangladesh) সীমান্তেও (border)। বিএসএফ (bsf)-কে সীমান্তে সতর্ক থাকতে বলা হয়েছে। কেননা ইতিমধ্যেই ঢাকার পুলিশ কমিশনা

গত এক সপ্তাহের আফগানিস্তানে (afghanistan) তালিবানিদের (taliban) ক্ষমতা দখলের রেশ ভারত (india) বাংলাদেশ (bangladesh) সীমান্তেও (border)। সূত্রের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলিতে এব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সীমান্তে কেননা ইতিমধ্যেই ঢাকার পুলিশ কমিশনার সতর্ক করে বলেছেন, বেশ কিছু মৌলবাদী (radical) যুবক বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত হয়ে আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করছে। তারা তালিবানদের দলে যোগ দিতে চায়। যদিও বিএসএফ-এর তরফ থেকে এই ধরনের খবরের কথা অস্বীকার করা হয়েছে।

যে কোনও উপায়ে বাংলাদেশ যেতে চায় বেশ কিছু যুবক

যে কোনও উপায়ে বাংলাদেশ যেতে চায় বেশ কিছু যুবক

ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, বেশ কিছু যুবক যে কোনও উপায়ে আফগানিস্তানে যেতে চায়। তবে সেই যুবকদের সংখ্যাটা তাঁদের কাছে পরিষ্কার নয়। তবে তালিবানরা বাংলাদেশী যুবকদের কাছে তাদের দলে যুক্ত হতে আহ্বান জানিয়েছে বলে দুই সরকারের কাছেই খবর রয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা আফগানিস্তানের পরিস্থিতির দিকে খেয়াল রেখে চলেছে।

বিএসএফ-এর প্রতিক্রিয়া

বিএসএফ-এর প্রতিক্রিয়া

এদিকে শফিকুল ইসলামের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএসএফ-এর দক্ষিণবঙ্গের ডিআইজি বলেছেন, জওয়ানরা সবসময়ই সতর্ক রয়েছেন। এই ধরনের খবররের কোনও সত্যতা নেই। তালিবানদের সঙ্গে যুক্ত হতে যাওয়া এদেশে ঢুকতে গিয়ে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। ভারত কিংবা বাংলাদেশ সীমান্তে এই ধরনের কোনও প্রমাণও পাওয়া যায়নি।

একত্রিত হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা

একত্রিত হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা

তবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দেশের নিরাপত্তা এজেন্সিগুলিকে উল্লেখ করে বলা হয়েছে, আফগানিস্তানের ঘটনায় উজ্জীবিত বাংলাদেশের মৌলবাদীরা। তারা আবার একত্রিত হতে শুরু করেছে। মৌলবাদীরা প্রচার করছে আমেরিকানদের হারিয়ে তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে। তবে এব্যাপারে এদেশের নিরাপত্তা আধিকারিকদের মত হল, বাংলাদেশের সরকার এই ধরনের মৌলবাদীদের দমন করেছে আগেই। তবে মৌলবাদীরা তালিবানদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বর্তমান পরিস্থিতিতে।

ভারতের ভিসা পাওয়া সহজ

ভারতের ভিসা পাওয়া সহজ

সূত্রের খবর অনুযায়ী, কিছু বাংলাদেশি মৌলবাদী চিকিৎসা কিংবা অন্য কোনও ছলে ভারতে আসার ভিসা সংগ্রহের চেষ্টা করছে। কেননা ভারতের ভিসা পাওয়া সহজ। ভারতের ভিসা পেলে, তারা এদেশের মধ্যে দিয়ে আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করবে। এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশি যুবকরা আফগানিস্তানে গিয়েছে তালিবানদের সঙ্গে যোগ দিতে। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত ও বাংলাদেশ উভয় দেশের নিরাপত্তা সংস্থাগুলি কড়া নজরদারি রেখে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+