Sheikh Hasina: পরতে পরতে রহস্য! বিশেষ বিমানে নেই হাসিনা, নিরাপত্তা আরও বাড়ল হিন্ডন এয়ারবেসে

Sheikh Hasina: পদত্যাগ করে সোমবারই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। রাতে হিন্ডন এয়ারবেসেরই 'সেফ জোনে' ছিলেন তিনি। কিন্তু হঠাত করেই আজ মঙ্গলবার সকালে হিন্ডন এয়ারবেস থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশেষ বিমান টেক-অফের খবর সামনে আসে।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। সংবাদসংস্থা এএনআই' জানায়, নির্দিষ্ট গন্তব্যের দিকেই নাকি সেই বিমান শেখ হাসিনাকে নিয়ে উড়ে যাচ্ছে। নিরাপত্তার কারনে বিমান কোথায় যাচ্ছে তা আড়াল রাখা হচ্ছে বলেও দাবি করা হয়। কিন্তু ওই বিমানে শেখ হাসিনা (Sheikh Hasina) ছিলেন না বলে পরে জানা যায়।

Sheikh Hasina

আপাতত সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Sheikh Hasina) ভারতে আছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সংসদে উচ্চপর্যায়ের সর্বদল বৈঠক ডাকা হয়। গোটা পরিস্থিতি বিরোধী দলের সদস্যদের কাছে তুলে ধরা হয়। সেখানেই জয়শঙ্কর জানান, এই মুহূর্তে শেখ হাসিনা দিল্লির গোপন আস্তানাতেই রয়েছেন।

শুধু তাই নয়, হাসিনাকে ভারত কিছুদিন সময় দিতে চায় বলেও খবর। আগামিদিনে কী পরিকল্পনা তাও জানানোর জন্য হাসিনাকে বলা হয়েছে বলে খবর।

তাহলে বিশেষ বিমান উড়ল কেন? সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশ বিমানবাহিনীর C-130J কার্গো বিমানটি সোমবার পদত্যাগী প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে আসে। প্রথমে গন্তব্যস্থল বাংলা কিংবা আগরতলা হিসাবে ধরে নেওয়া হলেও পরে দেখা যায় হিন্ডন বিমানবন্দরে নামে বিশেষ ওই বিমান।

এরপর থেকে এয়ারফোর্সের ঘেরাটোপেই ছিল সেই বিমান। কিন্তু এদিন সকাল৯ টায় এয়ারবেস থেকে সেটি টেকঅফ করে। এবং হাসিনাকে ছাড়াই সেটি বাংলাদেশে ফিরে যায়। বাংলাদেশ বিমানবাহিনীর C-130J কার্গো বিমানটিতে ৭ জন বাংলাদেশ সেনার জওয়ান ছিলেন বলে খবর।

বলে রাখা প্রয়োজন, ভারতে এই মুহূর্তে থাকলেও রাজনৈতিক আশ্রয় চান না শেখ হাসিনা। ঘটনার পর থেকেই লন্ডনে উড়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্রিটেন সরকার সেই অনুমতি এখনও দেয়নি বলে খবর।যা খবর গাজিয়াবাদে বায়ুসেনার হোটেলে গোপন ডেরায় রাখা হয়েছে হাসিনাকে (Sheikh Hasina)।

নিরাপত্তার কারণেই তাঁর অবস্থান জানানো হয়নি কাউকেই। এদিকে শোনা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে তদন্ত দাবি করেছে ব্রিটেন। সেটা হলে হাসিনার লন্ডনে আশ্রয় পাওয়ার সম্ভাবনা ক্ষীন হয়ে যাবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তাহলে কি শেষ পর্যন্ত ভারতেই আশ্রয় নিতে হবে। তাহলেকি ফের মুজিবকন্যাকে (Sheikh Hasina) নিরাপদ আশ্রয় দেবে ভারত। সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+