বান্দ্রা স্টেশনের পদপিষ্টের ঘটনা, মোদী সরকারকে নিশানা রাহুল গান্ধীর
বান্দ্রা রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা। ওই ঘটনার সঙ্গে জুড়ে গেল রাজনীতি। কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলে বার্তা। আর তাই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে উত্তাপ আরও বাড়ল।
রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, উদ্বোধন এবং প্রচার তখনই মূল্য পায়, যখন সেগুলি সত্যিই জনসাধারণের সেবা করে। দুর্বল রক্ষণাবেক্ষণ ও সরকারি সম্পত্তির অবহেলার কারণে ফিতে কেটে উদ্বোধন হওয়া প্ল্যাটফর্ম বা মূর্তিগুলি ভেঙে পড়ে। মানুষের জীবন নষ্ট হয়। সেই সময় গুরুতর উদ্বেগ তৈরি হয়।

রবিবার রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সরকার ও বিজেপিকে ফের নিশানা করেছেন। বান্দ্রা স্টেশনের ঘটনাকে তিনি " ভারতের ভেঙে পড়া পরিকাঠামো"র উদাহরণ হিসেবে খোঁচা দিয়েছেন। রাহুল গান্ধী একাধিক ঘটনাকে সামনে রেখে মোদী সরকারকে নিশানা করেছেন।
গত বছর জুন মাসে বালাসোর ট্রেন দুর্ঘটনায় ৩০০ জন প্রাণ হারান। তবুও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে, বিজেপি সরকার তাদের দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়েছে। কেবল চিন্তা করুন। এমনকী ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তিটিও যখন মাত্র নয় মাসের মধ্যে ভেঙে পড়ে। উদ্দেশ্যটি ছিল নিছক প্রচার। শিবাজী মহারাজের প্রতি শ্রদ্ধা বা মানুষের নিরাপত্তার কোনও উদ্দেশ্য ছিল না। এটি স্পষ্ট ইঙ্গিত করে। এই বক্তব্যও রাহুল গান্ধী উল্লেখ করেছেন।
उद्घाटन और प्रचार तभी अच्छे हैं जब उनके पीछे ऐसी बुनियाद हो जो जनता की सेवा के लिए असल में काम करे। जब सार्वजनिक संपत्ति के रख-रखाव के अभाव और उपेक्षा के कारण लोगों की जान जाने लगे और पुल, प्लेटफार्म या मूर्तियां रिबन काटने के साथ ही गिरने लगें, तो यह गंभीर चिंता का विषय है।
— Rahul Gandhi (@RahulGandhi) October 27, 2024
हाल… pic.twitter.com/CTrotNFOvI
আজ, জাতির বিশ্বমানের পরিকাঠামো দরকার। যা দরিদ্রদের চাহিদাগুলিকেও পূরণ করে। ব্যবসার সুবিধা, ভ্রমণ সহজ করা এবং নিরাপত্তা নিশ্চিত করে। " এই কথাও বলেছেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা আরও উল্লেখ করেছেন, ভারত সক্ষম এবং যোগ্য। জনসেবার জন্য নিবেদিত কেবল একটি "কার্যকর এবং স্বচ্ছ ব্যবস্থা" প্রয়োজন।
রবিবার মুম্বইয়ের বান্দ্রা রেল স্টেশনে একটি দুর্ঘটনা হয়। বান্দ্রা-গোরক্ষপুর অন্ত্যোদয় এক্সপ্রেসে ওঠার সময় যাত্রীদের মধ্যে হুলুস্থুল লেগে যায়। পদপিষ্ট হন যাত্রীরা। ১০ জন আহত হন। তবে রেলের তরফে জানানো হয়েছে, ঘটনায় দুজন জখম হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার দুপুর ২ টো বেজে ৪৫ মিনিটে ১ এ প্ল্যাটফর্মে হয়।












Click it and Unblock the Notifications