মোদীকে ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক, দাবি অখিলেশের
ধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

পশ্চিমবঙ্গের চল্লিশ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, নরেন্দ্র মোদীর এমন মন্তব্যের প্রেক্ষিতে অখিলেশের প্রতিক্রিয়া, উন্নয়ন প্রশ্ন করছে প্রধানমন্ত্রীর বক্তব্য কেউ শুনেছেন কী। ১২৫ কোটি জনতার আস্থা হারিয়ে ভোটের আগে নরেন্দ্র মোদী দেশের মানুষকে বিভ্রান্ত করতে ভ্রান্ত খবর ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গে এক নির্বাচনী সভায় নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বলে কটাক্ষ করেন যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভুলে যাওয়া উচিত। আসলে 'ভাইপো'কে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করতেই 'দিদি' লোক দেখানো দিল্লি দখলের জিগির তুলছেন বলেও নির্বাচনী সভায় দাবি করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারিও দেন নরেন্দ্র মোদী। ২৩ মে-র পর তৃণমূলে আরও বড় ভাঙন অপেক্ষা করে রয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
টুইটারে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্ষুব্ধ অখিলেশ যাদবের দাবি, নির্বাচনী সভায় এধরণের মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালো মাথার পরিচয় বহন করে। তাই ৭২ ঘণ্টা নয়, নরেন্দ্র মোদীকে ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে মনে করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications