নিউজ চ্যানেলের ওপরে মোদী সরকারের নিষেধাজ্ঞা বাতিল! সুপ্রিম কোর্টের নিশানায় কেন্দ্র

সরকারের সমালোচনা করলে কোনও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এদিন এমনটাই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। এদিন সুপ্রিম কোর্টে একটি মালয়লম চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। কেন্দ্র যেখানে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওই চ্যানেলের সম্প্রচারের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল।

আদালতের তরফ থেকে সরকারের সওয়াল জবাবের প্রেক্ষিতে বলা হয়েছে, সরকারের কাজ ও নীতির সমালোচনা করলেও তাকে দেশ বিরোধী এবং প্রতিষ্ঠান বিরোধী তকমা দেওয়া যায় না। প্রাণবন্ত গণতন্ত্রের জন্য স্বাধীন সংবাদ মাধ্যম অপরিহার্য বলেও মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট

তথ্য ও সম্প্রচার মন্ত্রক নিরাপত্তার ছাড়পত্রের অজুহাতে চ্যানেলের লাইসেন্স পুনর্নবীকরণ করতে অস্বীকার করেছিল। সে কারণে সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককেও আদালতে টেনে আনে। মানুষের অধিকার অস্বীকার করতে জাতীয় নিরাপত্তা অজুহাত হতে পারে না, জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখা কেরল হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে। আদালতের তরফে বলা হয়েছে চ্যানেলের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত যে সঠিক, সে ব্যাপারে কোনও তথ্য কিংবা প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র।

সুপ্রিম কোর্টের নিশানায় মোদী সরকার

আদালত বলেছে, এখানে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ দেখানোর মতো কিছু নেই। এক্ষেত্রে কোনও কিছুই জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে নয় বলেও মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। সংবাদ মাধ্যম সবসময়ই সরকারকে সমর্থন করবে, সরকারের এমন অবস্থানেই অনুমতি দেওয়া যাবে না বলেও পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের।

সিল করা কভারে রিপোর্ট জমার ব্যাপারেও সরকারের তীব্র সমালোচনা করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে সব তদন্ত প্রতিবেদনকে গোপন বলা যাবে না কারণ এখানে নাগরিকদের অধিকার এবং স্বাধীনতাও যুক্ত রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মিডিয়া ওয়ান নামে ওই মালয়ালম চ্যানেলের সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সম্পর্ক খারাপ থাকায় গত বছরের ৩১ জানুয়ারি থেকে এই চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়। গত বছরের ১৫ মার্চ সুপ্রিম কোর্টে এব্যাপারে কেরল হাইকোর্টের আদেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছিল। কেননা কেরল হাইকোর্টের রায় গিয়েছিল কেন্দ্রের পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+