রোড শো চলাকালীন হঠাৎ বিস্ফোরণ! হতচকিত রাহুল বললেন, কংগ্রেস মিথ্যা বলে না
মধ্যপ্রদেশের জব্বলপুরে রাহুল গান্ধীর রোড শো চলাকালীন বিস্ফোরণ। রাহুল গান্ধীকে স্বাগত জানাতে ছাড়া বেলুন ফেটে বিস্ফোরণ হয়। হতচকিত হয়ে যান। কিছুক্ষণের জন্য সবাই থতমত খেয়ে যান। বেলুনটিতে আগুন ধরে।
মধ্যপ্রদেশের জব্বলপুরে রাহুল গান্ধীর রোড শো চলাকালীন বিস্ফোরণ। রাহুল গান্ধীকে স্বাগত জানাতে ছাড়া বেলুন ফেটে বিস্ফোরণ হয়। হতচকিত হয়ে যান। কিছুক্ষণের জন্য সবাই থতমত খেয়ে যান। বেলুনটিতে আগুন ধরে যায়। যদিও এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
|
রোড শো-তে প্রচুর জনসমাগম
আট কিলোমিটারের রোড শো-তে প্রচুর মানুষের সমাগম। গাড়ি ওপরে দাঁড়িয়ে জনগণের উদ্দেশে হাত নাড়েন রাহুল। পুরো রাস্তায় এসপিজি ছিল রাহুল গান্ধীর গাড়িকে ঘিরে। অন্যদিকে পুলিশ বারেবারে রাস্তার ধারে জমায়েত করা সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছিলেন।

হঠাৎই বিস্ফোরণের আওয়াজ
রাহুলের গাড়ি যখন জব্বলপুরের মডেল রোডে, সেই সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। রাস্তার ধারেও বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন রাহুল গান্ধীকে দেখার জন্য। বেশ কিছু কংগ্রেস কর্মী কংগ্রেস সভাপতিকে বরণ করার জন্য আরতির থালা নিয়ে প্রস্তুত হয়েছিলেন। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বেশ কিছু বেলুন ওড়ানো হয়েছিল। আরতি থানার সংস্পর্শে এসে বেলুনে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।
|
রাহুল হতচকিত হয়ে যান
বিস্ফোরণের শব্দে রাহুল গান্ধীও হতচকিত হয়ে যান। যদিও এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সাময়িক বাধা তৈরি হলেও রাহুলের রোড শো চলতে থাকে। এরপরেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখা যায় জনগণের উদ্দেশে হাত নাড়তে, কিংবা হাসতে।

কংগ্রেস মিথ্যা বলে না, বললেন রাহুল
রোড শো-এর পরে রাড্ডি চকের সমাবেশে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। বেকারি-সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন তিনি। রাহুল গান্ধী দাবি করেন, গ্রিন রিভোলিউশন, হোয়াইট রিভোলিউশন, কম্পিউটার রিভোলিউশন তাঁরাই করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। রাহুলের দাহি, কংগ্রেস যুবকদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারবে। কেননা কংগ্রেস মিথ্যা বলে না। কংগ্রেস ক্ষমতায় ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications