মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে যা লিখেছিলেন 'বালিকা বধূ' প্রত্যুষা
মুম্বই, ১ এপ্রিল : টিভির জনপ্রিয় অভিনেত্রী তথা 'বালিকা বধূ' ধারাবাহিক খ্যাত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা 'বালিকা বধূ' অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের
শুক্রবার কান্দিভলিতে প্রত্যুষার বাঙুর নগরের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়াই আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে প্রত্যুষাকে।

জানা গিয়েছে, মৃত্যুর আগে শেষবার হোয়াটসঅ্যাপ করেছিলেন এই অভিনেত্রী। সেখানেই এই পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন প্রত্যুষা। তবে ঠিক কোন কারণে প্রত্যুষা আত্মহননের পথ বেছে নিয়েছেন তা অটোপসি রিপোর্ট আসার পরই জানা যাবে।
স্কাইপ কলে বন্ধুর সঙ্গে তর্কাতর্কি, এরপরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা টেলিভিশন সঞ্চালিকার
শেষবার হোয়াটসঅ্যাপে প্রত্যুষা যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, মৃত্যুর পরও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব না।
'বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু
২৪ বছর বয়সী এই অভিনেত্রী বিগ বস, ঝলক দিখলা যা, হাম হ্যায়না, ইত্যাদি শো ও সিরিয়ালে অভিনয় করেও দর্শকদের মন জয় করেন।












Click it and Unblock the Notifications