জঙ্গি দমনের কৌশলে বিপুল পরিবর্তন এসেছে নতুন সরকারের আমলে, দাবি বায়ুসেনা প্রধানের
ভারতের জঙ্গি দমনের কৌশলে বিপুল পরিবর্তন এসেছে সেকথা প্রকাশ্যে জানালেন বায়ুসেনা প্রধান আর কে সিং ভাদুড়িয়া। তিনি জানিয়েছেন পুলওয়ামা হামলার পর প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান নিয়ে বিশেষ ভাবে সতর্ক বায়ুসেনা।
ভারতের জঙ্গি দমনের কৌশলে বিপুল পরিবর্তন এসেছে এই সরকারের আমলে। সেকথা প্রকাশ্যে জানালেন বায়ুসেনা প্রধান আর কে সিং ভাদুড়িয়া। তিনি জানিয়েছেন পুলওয়ামা হামলার পর প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান নিয়ে বিশেষ ভাবে সতর্ক বায়ুসেনা। পুলওয়ামা হামলার পর যেভাবে বায়ুসেনার সাহায্যে এয়ার স্ট্রাইক করে প্রতিবেশী রাষ্ট্রকে জবাব দেওয়া হয়েছিল তা নজির বিহীন। এর আগে কখনও ভারতের কাছ থেকে এমন কড়া উত্তর পায়নি পাকিস্তান।

বদলেছে জঙ্গি দমনের নীতি
পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে গিয়ে জঈশের শিবিরে বোমা বর্ষণ করে বায়ুসেনা যে কর্মকাণ্ড চালিয়েছিল তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে জঙ্গি দমনে নীতি বদলেছে সরকার। তাতে যে আমূল পরিবর্তন এসেছে বায়ুসেনার বার্ষিক অনুষ্ঠানের মঞ্চ থেকে একথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন তিনি।

বালাকোট এয়ারস্ট্রাইক
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার বলি হয়েছিল ৪০ সিআরপিএফ জওয়ান। তার বদলে যে এভাবে নেবে ভারতীয় সেনা সেটা বায়ুসেনাও বুঝতে পাকেনি। ঠিক তার পরেই পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়ে জঈশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল বায়ুসেনা দক্ষ পাইলটরা। এতেই স্পষ্ট জঙ্গি দমনে স্ট্র্যাটেজি বদলাতে শুরু করেছে সরকার।

শক্তি বৃদ্ধি হয়েছে বায়ুসেনার
বালাকোট এয়ার স্ট্রাইকের পর বায়ুসেনাকে শক্তিশালী করতে কোনও কসুর করতে চায়নি মোদী সরকার। একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান সামিল করা হচ্ছে বায়ুসেনাতে। রাফাল, চিনু, অ্যাপাচি সহ একাধিক যুদ্ধ বিমান এবং বিধ্বংসী হেলিকপ্টার সামিল করা হচ্ছে বিমান বাহিনীকে।
বায়ুসেনার বার্ষিক অনুষ্ঠানেই ফ্রান্স থেকে হাতে তুলে দেওয়া হচ্ছে রাফাল বিমান। তাতে আরও শক্তিবৃদ্ধি হবে বায়ুসেনার। ৩৬টি রাফাল যুদ্ধ বিমানের জন্য ৫৯,০০০ কোটি টাকা খরচ করেছে সরকার।












Click it and Unblock the Notifications