পাকিস্তানের হাতের খেলনা বিরোধীরা! বালাকোটের হামলা পুলওয়ামার বদলা নয়, বললেন জেটলি

পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে বালাকোটে বিমান হানা হয়নি। এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে বালাকোটে বিমান হানা হয়নি। এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, গোয়েন্দা সূত্রে খবর ছিল সেখানে বড় সংখ্যায় জঙ্গিরা জড়ো হয়েছে ট্রেনিং ক্যাম্পগুলিতে। সেখানে চলছে ট্রেনিং। এরপরই বালাকোটে বিমান হানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের হাতের খেলনা বিরোধীরা! বালাকোটের হামলা পুলওয়ামার বদলা নয়, বললেন জেটলি

পুলওয়ামার হামলায় প্রধান অভিযুক্ত এবং অন্যদের আমাদের সেনাবাহিনী নিকেশ করেছে। যদি পুলওয়ামার ঘটনা নাও ঘটত তাহলেও বালাকোটে বিমান বাহিনীর হানা চলত বলে মন্তব্য করেছেন অরুণ জেটলি। তিনি বলেছেন, গোয়েন্দা সূত্রে খবর ছিল সেখানে বড় সংখ্যায় জঙ্গিরা জড়ো হয়েছে ট্রেনিং ক্যাম্পগুলিতে। সেখানে হামলা চালানো হয়েছে জঙ্গিদের মারতে। তিনি বলেছেন, আমরা দীর্ঘদিন অপেক্ষা করতে পারি না, কবে জঙ্গিরা আসবে, তারপর তাদের মারা হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন অরুণ জেটলি।

জেটলি অভিযোগ করে বলেছেন, যখন পুরো দেশ একসঙ্গে, তখন দেশের ২৯ টি বিরোধী দল জইশ-ই মহম্মদের ট্রেনিং ক্যাম্পে জঙ্গি হানা নিয়ে প্রশ্ন তুলেছে। আর এই জইশ-এর হামলায় পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। বিমান হানার প্রমাণ দাবি করা বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেছেন জেটলি।

এর আদে ২০১৬-র সেপ্টেম্বরে হাওয়া সার্জিক্যাল স্ট্রাইক এবং দুটি জায়গায় বিমান বাহিনীর হানার ঘটনার উল্লেখ করে জেটলি বিরোধীদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষায় কথা বলছেন বিরোধীরা।

যখন বালাকোটে বিমান হামলা নিয়ে একসঙ্গে কথা বলা উচিত, তখন ২৯ টি বিরোধী দল বিমান হানা নিয়েই সন্দেহ প্রকাশ করল। প্রমাণ চাই। অভিযোগ তুলল লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখে রাজনৈতিক সুবিধা পেতে পুলওয়ামার হামলা ঘটনা ঘটানো হয়েছে। বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলছেন। পাকিস্তানের হাতের
খেলনা হয়ে গিয়েছেন বিরোধীরা। অভিযোগ করেছেন অরুণ জেটলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+