প্রশিক্ষণ নিতে বালাকোটে জইশের ক্যাম্পে ছিল ২৬৩ জন জঙ্গি! দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের
বালাকোটের জইশ-ই মহম্মদের ট্রেনিং ক্যাম্পে জড়ো হয়েছিল কমপক্ষে ২৬৩ জঙ্গি। যার সবাই ভারতের বিমান বাহিনীর হামলায় মারা পড়েছে।
বালাকোটের জইশ-ই মহম্মদের ট্রেনিং ক্যাম্পে জড়ো হয়েছিল কমপক্ষে ২৬৩ জঙ্গি। যার সবাই ভারতের বিমান বাহিনীর হামলায় মারা পড়েছে। ভারতের রাজনীতিতে বালাকোট নিয়ে চর্বিতচর্বণের মধ্যেই এমনটাই দাবি সংবাদ মাধ্যমের। ২৫ ফেব্রুয়ারি সেখানে শুরু হয়েছিল জঙ্গিদের কোর্স।

সূত্রের খবর অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ভোররাতে হামলার ৫ দিন আগে সেখানে ২৬৩ জন জঙ্গি উপস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে। পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ জঙ্গি হামলার পরে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে হামলা চালায় জইশের ক্যাম্পে।
সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, বালাকোটে জইশের ক্যাম্পে ১৮ জন সিনিয়র কমান্ডার হাজির ছিল সেখানে থাকা জঙ্গিদের তাালিম দিতে। অন্যদিকে ৮৩ জন জঙ্গি সেখানে হাজির হয়েছিল দাউরা-ইআম-এ। যা হল বিগিনার্স ট্রেনিং কোর্স। ৯১ জঙ্গি সেখানে হাজির ছিল দাউরা-ই-খাসএ। যা কিনা অ্যাডভান্সড ট্রেনিং। আত্মঘাতী হামলার জন্য সেখান থেকে ২৫ জনকে বেছে নেওয়া হয়েছিল। সেখানে হাজির ছিল জইশের শীর্ষস্থানীয় নেতৃত্ব। জঙ্গি কোর্স শুরু হয়েছিল ২৫ ফেব্রুয়ারি থেকে।
ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ বিমান থেকে সব মিলিয়ে চারটি মিসাইল ছোড়া হয়েছিল বালাকোটের জইশ ক্যাম্প লক্ষ্য করে।
বালাকোটের জঙ্গি ক্যাম্পে হানা নিয়ে দেশ ব্যাপী প্রশ্ন তৈরি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন কয়েক আগে আন্তর্জাতিক মিডিয়ার তরফে ছবি প্রকাশ করে দাবি করা হয়েছিল, জইশ-ই মহম্মদের ক্যাম্পে হামলার হয়নি। যদিও পাল্টা ভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে ছবি দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছিল, মিরাজ ২০০০-এর হামলায় বেশ কিছু বিধ্বস্ত বাড়ির ছবি।












Click it and Unblock the Notifications