Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আহমেদাবাদের ইস্টার অনুষ্ঠানে চার্চে গিয়ে ‘দাদাগিরি’ দেখাল বজরং দল ও ভিএইচপি, ভিডিও প্রকাশ্যে আনল কংগ্রেস

ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁদের ফরমান জারি নিয়ে চিন্তায় পড়ে যান প্রেমিক-প্রেমিকারা। প্রবল হিন্দুত্ববাদের এই চর্চাতে রীতিমত প্রসিদ্ধ বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। বহু ক্ষেত্রেই তাঁদের ঔদ্ধত্যবাদ সমস্যায় ফেলে দেয় সাধারণ মানুষকে। এবার এমনই এক ঘটনার সাক্ষী হল আহমেদাবাদ।

রবিবার সকালে আহমেদাবাদের ওধব এলাকার একটি বেসরকারি হলে আয়োজিত ইস্টার ধর্মসভায় 'ধর্মান্তর' চলছে এই অভিযোগ তুলে হামলা চালাল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের (VHP) সদস্যরা। ধর্মীয় অনুষ্ঠানে হঠাৎ এই হামলায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে হামলাকারীদের 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দেখা যায়।

ওধব থানার পুলিশ জানায়, এদিন সকালে প্রায় ১০০ জন খ্রিস্টান ওই হলে ইস্টার অনুষ্ঠান পালন করছিলেন। অভিযোগ, তখনই বজরং দল এবং ভিএইচপি-র একদল সদস্য সেখানে পৌঁছে অনুষ্ঠান বন্ধের চেষ্টা করেন। তাঁদের দাবি ছিল, ওই ধর্মসভায় 'ধর্মান্তর' করানো হচ্ছিল এবং তাঁরা জানতে চান, উপস্থিতদের মধ্যে কতজন হিন্দু।

ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের প্রতিনিধিদের থানায় নিয়ে যায়। বজরং দলের স্থানীয় প্রতিনিধি দর্শন জোশী এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে থানায় একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এমন কোনও প্রমাণ মেলেনি যে ধর্মান্তরের চেষ্টা চলছিল।

অন্যদিকে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ইমানুয়েল আমায়দাস থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ১০ থেকে ১৫ জন অজ্ঞাত পরিচয় যুবক জোর করে হলটিতে ঢুকে তাণ্ডব চালায় এবং অনুষ্ঠানে বিঘ্ন ঘটায়। ওখানে উপস্থিত মহিলা, শিশুরা তাঁদেরকে দেখে ভয় পেয়ে যায়।

ওধব থানার ইন্সপেক্টর পিএন জিনজুভাদিয়া বলেন, "উভয় পক্ষের অভিযোগ আমরা গ্রহণ করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে"। তবে পুলিশ ইতিমধ্যেই সেখানকার সিসিটিভি ফুটেজ দেখছে হামলাকারীদের চিহ্নিতকরণের জন্য।

এই ঘটনার পর রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকারের প্রশ্ন আবারও সামনে এসেছে। তবে অনেকেই বলছেন এই বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ এই ভাবে অন্য ধর্মের মানুষের ওপর প্রভাব খাটিয়েছে।

Take a Poll

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মূল রাস্তার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি থাকলেও পুলিশি তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সতর্ক রয়েছেন খ্রিষ্টধর্মের মানুষরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+